বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

পটিয়ায় নৌকার প্রার্থী মোতাহেরকে শোকজ

নয়ন শর্মা, পটিয়া প্রতিনিধি

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চট্টগ্রাম-১২ আসনের নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীকে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

বৃহস্পতিবার নির্বাচনী অনুসন্ধান কমিটির চট্টগ্রাম ১২-এর চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ শেখ মো. মুহিবুল্লাহ স্বাক্ষরিত এক আদেশে এ তলব করা হয়।

আদেশে বলা হয়, আপনাকে (মোতাহেরুল ইসলাম চৌধুরী) নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নির্বাচনী অনুসন্ধান কমিটির দৃষ্টিগোচর হয়েছে।

আপনি গত শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে পটিয়া কোলাগাঁও ইউনিয়নে শহর মসজিদের জুমার নামাজ ও মাজার জিয়ারত শেষ করে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন এবং নৌকা প্রতীকে ভোট চান।

গত শনিবার (৯ ডিসেম্বর) পটিয়া উপজেলার শোভনদন্ডী ও কচুয়াই ইউনিয়ন আওয়ামী লীগের দুইটি বর্ধিত সভায় অংশ নিয়ে নির্বাচনী প্রচারণামূলক বক্তব্য রেখেছেন।

কমিটি ঘটনাগুলোর প্রাথমিক সত্যতা যাচাইয়ে সরেজমিনে অনুসন্ধান করে। প্রাথমিক অনুসন্ধানে আপনার ওই কার্যক্রমগুলো জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি-৫, ১১(ক) ও ১২ এর সুস্পষ্ট লঙ্ঘন মর্মে প্রতীয়মান হয়েছে।

বিধিমালা লঙ্ঘনের দায়ে আপনার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, সশরীরে উপস্থিত হয়ে আগামী রোববার (১৭ ডিসেম্বর) সিনিয়র সহকারী আদালত চন্দনাইশ কোর্টে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য আদেশ দেওয়া হলো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের...

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

আরও পড়ুন

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১ হাজার ১৯০ পিস ইয়াবাসহ চংলক ম্রো (২৬) নামে এক মাদক চোরাকারবারিকে আটক...

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু হুরায়রা সিদ্দিকী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার পশ্চিম সারোয়াতলী ইউনিয়নের...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...