ফটিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলন করায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার ধর্মপুর ইউনিয়নের সর্ত্তাখালের কুলালপাড়া ও আঁধার মানিক এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এটিএম কামরুল ইসলাম।
জানাযায়, দীর্ঘদিন ধরে সর্ত্তাখালের একাধিক স্থানে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে স্থানীয় একাধিক চক্র।
বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
এ সময় ড্রেজার মেশিন পাওয়া না গেলেও বালু উত্তোলনের পাইপ ও ৩০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) কামরুল ইসলাম বলেন অভিযান পরিচালনার সময় ড্রেজার মেশিন পাওয়া যায়নি, তবে পাইপ ও উত্তোলনকৃত ৩০ হাজার ঘনফুট বালু জবাদ করা হয়েছে। জব্দকৃত বালু নিলামে বিক্রি করে সমুদয় অর্থ সরকারী কোষাগারে জমা করা হবে।
