বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

স্বেচ্ছাসেবক লীগ নৌকার বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: মোতাহেরুল ইসলাম চৌধুরী

নয়ন শর্মা, পটিয়া প্রতিনিধি

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম ১২ পটিয়া আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ উপহার দিয়েছে। আজ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নেতৃত্বে উন্নয়নের ক্ষেত্রে দেশ বিশ্বে মডেল হিসেবে পরিচিত অর্জন করেছে। তাই উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী ৭ জানুয়ারী নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।

তিনি বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে স্বেচ্ছাসেবক বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো। পরবর্তীতে স্বেচ্ছাসেবক লীগ গঠনের মাধ্যমে এই সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠনে পরিণত হয়। বর্তমানে স্বেচ্ছাসেবক লীগ একটি শক্তিশালী সংগঠন। আগামী নির্বাচনে স্বেচ্ছাসেবক লীগ প্রতিটি কেন্দ্রে নৌকার বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

গতকাল বুধবার (১৩ ডিসেম্বর) পটিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের মত বিনিময় ও বর্ধিত সভায় প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।

আশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পটিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম এ হাশেমের সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রবিউল হোসেন রুবেল ও যুগ্ম সম্পাদক নয়ন শর্মার সঞ্চালনায় বক্তব্য রাখেন পটিয়া পৌর মেয়র আইয়ুব বাবুল, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সম্পাদক বদিউল আলম, আওয়ামী লীগ নেতা প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া লিটন, ডি এম জমির উদ্দীন, নাজিম উদ্দীন পারভেজ, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু সাদাত মোঃ সায়েম, আলহাজ্ব নাজিম উদ্দীন, শফিউল আজম, দিদারুল হক জসিম, জামশেদ হিরু, আবুল হাশেম, প্রবীর মিত্র, জেলা যুবলীগের অর্থ সম্পাদক হাবিবুল হক চৌধুরী, উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসনুল্লাহ চৌধুরী, পৌরসভা যুবলীগের সভাপতি নূর আলম সিদ্দিকী, সাবেক পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ শফিকুল ইসলাম শফি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ জালাল, বেলাল উদ্দীন, শেখ ফারুক,কফিল উদ্দীন রাজু, শিহাব উদ্দীন শাওন, নজরুল ইসলাম, রিংকী দেব, ফখরুল ইসলাম সজীব, শুভ দে দেব, জাফর বাবুল, গাজী মোঃ আনিস, নূর কাসেম, যাদব সর্দার, সুবল আচার্য্য, আবদুর রহিম রানা, দীলিপ দেবনাথ, আবদুল্লাহ আল মনসুর, ছৈয়দ মহিউদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা শফিউল আজম, নজরুল ইসলাম, আবু নাঈম কাসেম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাদ্রাসা শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...