চট্টগ্রাম ৮ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী নোমান আল মাহমুদ বলেন, দেশে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে এবং অন্ধকার থেকে আলোকিত হতে হলে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন।
আজ বুধবার (১৩ ডিসেম্বর) বিকাল ৩টায় ৬নং পূর্বষোলশহর ওয়ার্ড “খ” ইউনিট আওয়ামী লীগ আয়োজিত নগরীর ভিআইপি কমিউনিটি সেন্টারে হাসান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে বলেই আমরা বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করছি।
দেশকে এগিয়ে নিতে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই-এটা ইতোমধ্যে প্রমাণিত। কারণ দেশে যত উন্নয়ন হয়েছে, সব আওয়ামী লীগ ও শেখ হাসিনার হাত ধরে।
তিনি আরও বলেন, বাংলাদেশের উন্নয়নের জন্য বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বিকল্প নেই। দেশকে এগিয়ে নিয়ে হলে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করতে হবে। সারাবিশ্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন নন্দিত নেতা। আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আবার নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করুন।
৬নং পূর্বষোলশহর ওয়ার্ড “খ” ইউনিট আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদ আলী খান বাহাদুরের সভাপতিত্বে মোহাম্মদ কাউসারের সঞ্চালনায় বক্তব্য রাখেন ৬ নং পূর্বষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী শামসুল আলম, সাধারণ সম্পাদক কাউন্সিলর এম আশরাফুল আলম, সৈয়দ মোহাম্মদ কাবেদুর রহমান কচি, আবুল কালাম কন্ডাক্টর, সেলিম উল্লাহ, হাসান মুরাদ জকু, আনিসুর রহমান, মো:মোরশেদুজ্জামান খসরু, দেলোয়ার হোসেন বাচা, নজরুল সেলিম, কফিল উদ্দিন, মোহাম্মদ আলমগীর, নুরুদ্দিন, সাইফুদ্দিন প্রমুখ।
