বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে শ্রমিকদের মারধর করে ড্রেজারের মালামাল লুট

সাফায়েত মেহেদী, মিরসরাই

চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্পনগর এলাকায় শ্রমিকদের মারধর করে একটি ড্রেজারের ভেতরে থেকে মালামাল লুট করে নিয়ে গেছে চোরের দল।

মঙ্গলবার (১২ ডিসম্বর) রাত ১১টার দিকে শিল্পনগরের ৪ নম্বর ঘাটে এ ঘটনা ঘটেছে। হামলায় আহত হয়েছেন ড্রেজার শ্রমিক নুরুজ্জামান (৩৫) ও চেকার ইমাম হোসেন (২০)। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ড্রেজার মালিক হাজী এন্টারপ্রাইজের ম্যানেজার আশিক খোন্দকার জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের ৪ নম্বর ঘাটে আব্দুল মোনেম লিমিডিটের ৪ কিলোমিটারের একটি রাস্তা ভরাটের জন্য বালু সরবরাহ করছিল এম.বি মা-বাবার দোয়া নামক একটি ড্রেজার।

মঙ্গলবার রাত ১১টার দিকে ৮-১০ জনের একটি গ্রুপ অতর্কিত ড্রেজারে ডুকে মালামাল লুট করা শুরু করে।

এসময় বাধা দিলে ড্রেজারে থাকা নুরুজ্জামান ও ইমাম নামে দুই শ্রমিককে মারধর করে জিম্মী করে রাখে।

এসময় তারা ১০০০ লিটার তেল, ৫টি এমপুলার, তিনটা ডায়নামা, দুটি সেল ও ওয়েলড্রিন এর কাজের সরঞ্জাম, দুটি মোবাইল সেট ও নগদ ১০ হাজার সহ প্রায় ৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এস আই) মো. ইসলাম উদ্দিন জানান, আশিক নামে একজন বিষয়টি অবগত করেছেন। আমরা খোঁজ খবর নিয়ে দেখছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাদ্রাসা শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...