বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

সাফায়েত মেহেদী, মিরসরাই

সারাদেশের ন্যায় মিরসরাইয়ে শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

তিনি বলেন, বাচ্চাদের দুই বছর পর্যন্ত বাজার থেকে প্যাকেট জাত দুগ্ধ পণ্য এসব অখাদ্য-কুখাদ্য খাওয়াবেননা। ৬ মাস পর্যন্ত শুধ মাত্র মায়ের বুকের দুধ এবং ৬ মাস পরে যে ঘরে বাচ্চা জন্মিয়েছে বাড়তি খাবার হিসেবে অন্য সব স্বাভাবিক তরল খাদ্য খাওয়াবেন।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন, মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন।

এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. কবির হোসেন, উপজেলা স্বাস্থ্য সহকারী কাজী সাইফুল ইসলামসহ স্বাস্থ্য পরিদর্শক, সহ-স্বাস্থ্য পরিদর্শক ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসময় অতিথিরা আনুষ্ঠানিকভাবে ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদদের একটি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী কয়েকজন শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের খাওয়ানোর মাধ্যমে উপজেলা ব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে এ ক্যাম্পেইন।

উপজেলার ১৬ টি ইউনিয়ন ও দুটি পৌরসভার ৩৯৪ টি টিকা কেন্দ্রে ৭৯০ জন স্বেচ্ছাসেবীরা ৫৬ হাজারেরও অধিক শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চলছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিনহাজ উদ্দিন বলেন, বিরতিহীনভাবে উৎসমুখর পরিবেশে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ১৬ ইউনিয়ন ও ২ টি পৌরসভার সকল কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় পুষ্টি সেবার আওয়তায় উপজেলা ব্যাপি ৫৬ হাজারের অধিক শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ প্লাস ক্যাপসুল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাদ্রাসা শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...