বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

সাজেক যাচ্ছেন রাষ্ট্রপতি, ৫দিন সব রিসোর্ট বন্ধ

নিজস্ব প্রতিবেদক

সাজেক ভ্যালিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভ্রমণ উপলক্ষে আগামী ১৮-২২ ডিসেম্বর পর্যন্ত সাজেকের সব কটেজ-রিসোর্ট বন্ধ থাকবে। এ সময়ে পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে।

জানা গেছে, আগামী ১৮ থেকে ২২ ডিসেম্বর রাষ্ট্রপতি সাজেকে তিন দিনের অবকাশ যাপন করবেন। এ সময়ে নিরাপত্তা বলয় জোরদার রাখতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতি সভায় রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার মীর আবু তৌহিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ সময় কটেজ-রিসোর্ট মালিক সমিতির নেতারাও সভায় উপস্থিত ছিলেন।

সাজেক কটেজ-রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ জানান, সাজেকে প্রায় দুই শতাধিক আবাসিক কটেজ ও রিসোর্ট রয়েছে। অনিবার্য কারণবশত আগামী ১৮ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত সাজেকের সব কটেজ, রিসোর্ট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ইতোমধ্যে যারা এই সময়ের জন্য কটেজ-রিসোর্টের জন্য বুকিং সম্পন্ন করেছেন তাদেরকে যথা নিয়মে বুকিং বাতিল অথবা রিসিডিউল করার পরামর্শ দেয়া হচ্ছে। যথারীতি ২৩ ডিসেম্বর থেকে আবার স্বাভাবিকভাবে চালু হবে।

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান, রাষ্ট্রপতি সাজেক ভ্রমণে আসবেন ২০ থেকে ২২ ডিসেম্বর। তাই ১৮ থেকে ২২ তারিখ পর্যন্ত রাষ্ট্রপতির নিরাপত্তার স্বার্থে এই সময়ে সাজেক ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করার ব্যাপারে আলোচনা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের...

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

আরও পড়ুন

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১ হাজার ১৯০ পিস ইয়াবাসহ চংলক ম্রো (২৬) নামে এক মাদক চোরাকারবারিকে আটক...

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু হুরায়রা সিদ্দিকী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার পশ্চিম সারোয়াতলী ইউনিয়নের...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...