বুধবার, ২৯ জুলাই ২০২৬

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের ১১৬ বছর পূর্তি

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

কাপ্তাই ব্যাটালিয়ন( ৪১ বিজিবির) এর অধিনায়ক লে: কর্নেল আমির হোসেন মোল্লা বলেন, খ্রীস্টিয়ান হাসপাতাল একটি কালজয়ী প্রতিষ্ঠান। শত বছর ধরে সুনামের সাথে  এই প্রতিষ্ঠানটি জনগণকে সেবা প্রদান করে আসছেন। এখানকার চিকিৎসা সেবার সাথে যারা জড়িত আছেন, তাঁরা সকলেই সততা, দক্ষতা এবং আন্তরিকতার সাথে কাজ করে আসছেন।

শনিবার (৯ ডিসেম্বর)  বিকেলে পার্বত্য অঞ্চলের স্বাস্থ্য সেবার বাতিঘর কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের ১শত ১৬ বছর পুর্তি উপলক্ষে আয়োজিত সম্মাননা এবং  সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

তিনি আরোও বলেন, এই প্রতিষ্ঠানটিতে একদিন মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হবে। যার মাধ্যমে এখান হতে আরোও নতুন নতুন চিকিৎসক বের হয়ে দেশের সেবাই আত্মনিয়োগ করবেন।

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং এর সভাপতিত্বে ডা: শৈওয়াইগী এবং ডা: রাজীব শর্মার সঞ্চালনায়   এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী অফিসার আতাউল গনি ওসমানী, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন,   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিস্ট সংঘের সভাপতি সাবেক জাতীয় ফুটবলার বিপ্লব মারমা এবং কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজ এর উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম।

স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের ক্লিনিক্যাল চীফ ডা: বিলিয়ম এ সাংমা।

পরে হাসপাতালের চিকিৎসক,  স্টাফ, নার্স এবং কর্মচারীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এদিকে হাসপাতাল দিবস উপলক্ষে নার্সিং সেবার অবদানের জন্য  ২ জন নার্সকে মরোনত্তর সম্মাননা প্রদান করা হয়, এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে বেস্ট স্টাফদের সম্মাননা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...