ফটিকছড়িতে বাজার মনিটরিং এর অংশ হিসেবে দুই পৌর সদর বিবিরহাট ও নাজিরহাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক চৌধুরী।
শনিবার ৯ ডিসেম্বর বিকালে নাজিরহাট বাজারে পেঁয়াজ মজুদ রেখে ক্রয় মূলের দ্বিগুন দামে বিক্রি করার অপরাধে সাহাব উদ্দিন ও রাশেদুল আলম নামে দুই ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পঞ্চাশ হাজার করে মোট এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
এছাড়া নাজিরহাট ও বিবিরহাট বাজারের সাত ব্যবসায়ীকে উচ্চ মূল্যে পেয়াজ বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় সর্বমোট তিপ্পান্ন হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোজাম্মেল হক চৌধুরী বলেন কেউ আইনের উর্ধ্বে নয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
