চট্টগ্রামের মিরসরাইয়ের ওয়াহেদপুর ইউনিয়নে বাওয়াছড়া কৃত্রিম লেক ও পাহাড়ি ঝরনায় ঘুরতে গিয়ে পথ হারান মো. সাইফুল ইসলাম (৫৫) নামের এক পর্যটক।
শনিবার (৯ ডিসেম্বর) পাহাড়ি জঙ্গল থেকে তাকে উদ্ধার করে পুলিশ। সাইফুল পেশায় ট্রাক চালকের সহকারি।
তিনি বগুড়া জেলার শাহাজাহানপুর থানার আড়িয়া ইউনিয়নের বামুনিয়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে মিরসরাইয়ের ডাকঘর এলাকায় রংধনু ফিলিং ষ্টেশনে ট্রাক রেখে কয়েক চালক ও চালকের সহকারিরা ওয়াহেদপুরের বাওয়াছড়া কৃত্রিম লেক ও পাহাড়ি ঝরনায় ঘুরতে যায়।
এসময় অন্যরা পাহাড় থেকে বেরিয়ে এলেও সাইফুল নিখোঁজ হন। বিষয়টি স্থানীয় নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রে জানালে পুলিশ নিখোঁজ সাইফুকে খুঁজতে অনুসন্ধানে নামে।
নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মোমিনুল ইসলান জানান, বিষয়টি আমাদের অবহিত করা হলে শুক্রবার রাত থেকে নিখোঁজ সাইফুকে খুঁজতে অনুসন্ধানে নামি।
শনিবার (৯ ডিসেম্বর) সকালে তাকে পথহারা অবস্থায় পহাড়ি জঙ্গল থেকে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসি। পরে তার ট্রাক চালক রফিকুল ইসলামের কাছে তাকে বুঝিয়ে দেওয়া হয়।
