চট্টগ্রামের মিরসরাইয়ে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রয়ের অভিযোগে তিন দোকান মালিককে আট হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৯ ডিসেম্বর) বিকেলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে জোরারগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার (৮ ডিসেম্বর) ভারত পেঁয়াজ রপ্তানী বন্ধ ঘোষণা দেওয়ায়।
এরপর থেকে উপজেলার বিভিন্ন বাজারে প্রতি কেজি পেঁয়াজের মূল্য ১১০ টাকা থেকে এক লাফে ১৫০ থেকে ২০০ টাকায় উঠে যায়।
বাজার মনিটরিং এর জন্য এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
মিরসরাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, উপজেলার বিভিন্ন বাজারে দোকাননীরা ক্রয় মূল্যের চেয়ে কয়েকগুন বেশী দামে পেঁয়াজ বিক্রির খবর শুনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
উপজেলার জোরারগঞ্জ বাজারের তিন ব্যবসায়ীকে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
