বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

বিপ্লব দাশ, চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় ৩ তলা ভবনের ছাদে মোবাইলে কথা বলতে গিয়ে ৩৩ হাজার ভোল্টের লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশরাফুল জন্নাত এ্যানি (১৬) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুর ১টার দিকে চকরিয়া পৌরসভার আর্মিক্যাম্প সড়কের সায়মা প্লাজা নামক বিল্ডিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া আশরাফুল জন্নাত এ্যানি চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু মুসার বাসার গৃহপরিচারিকা ছিলেন। এ্যানি কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড দক্ষিণ আমজাখালী গ্রামের মো. শামীম এর মেয়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

স্থানীয় লোকজন সূত্রে জানা যায়- ১টার দিকে মোবাইলে কথা বলতে ছাদের উপর দিয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের লাইনের পাশে যায় এ্যানি। এসময় অসাবধানতাবশত তারের সাথে লেগে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এদিকে বিল্ডিংয়ের উপর দিয়ে হাই ভোল্টেজের লাইন থাকলেও কোন ধরনের নিরাপত্তার ব্যবস্থা না থাকায় সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী বলেন- লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কেউ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী...

আরও পড়ুন

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে। জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশের...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে জ্যেষ্ঠ...