চট্টগ্রাম ৮ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী নোমান আল মাহমুদ এমপি বলেন, দেশে নারীর ক্ষমতায়নে শেখ হাসিনা সারা বিশ্বে দৃষ্টান্ত হয়ে থাকবেন। তিনি ক্ষমতায় আছেন বলে নারীরা আজ নির্বিঘ্নে ঘর থেকে বের হতে পারছেন।
শেখ হাসিনা ক্ষমতার আছে বলেই নারী এসপি, ডিসিসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। শেখ হাসিনা সরকার আবার ক্ষমতায় না এলে দেশে নৈরাজ্য সৃষ্টি হবে।
আজ শুক্রবার (৮ ডিসেম্বর) বিকাল ৪ টায় চান্দগাঁও ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের উদ্যোগে স্বাধীনতা পার্ক হল রুম প্রাঙ্গনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারীর ক্ষমতায়ন এবং আগামীর স্মার্ট বাংলাদেশ গঠনে নারীর ভূমিকা অপরিসীম।
বাংলার মানুষের ভাগ্যের উন্নয়নে শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই, তাই আগামীতেও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।
অত্র অনুষ্ঠানে এডভোকেট সুরুজ ভট্টাচার্যের সভাপতিত্বে ফাতেমা ডলির সঞ্চালনায় বক্তব্য রাখেন চান্দগাঁও ওয়ার্ডের আহব্বায়ক নূর মোহাম্মদ নুরু, যুগ্ন আহবায়ক এডভোকেট আইয়ুব খান, নিজাম উদ্দীন নিজু, সাইফুদ্দিন খালেদ, নগর আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ঈসা, মনজুর হোসাইন, সৈয়দ মইনুদ্দিন আলম, মোহাম্মদ আইয়ুব, উত্তর জেলা মহিলা আ’লীগ সভাপতি দিলোয়ারা ইউসুফ, মোঃ হারুন, মোহাম্মদ আজম খান, সিরাজ ইসলাম লিটু, মো: ইদ্রিস লেদু, খোরশেদ আলম, গোলাম মহিউদ্দিন বাবুল, হাসান খোকন, মোহাম্মদ জিয়া চৌধুরী, মোহাম্মদ হানিফ, সায়েম চৌধুরী, আবু সাঈদ, রাশেদুল ইসলাম প্রমুখ।
