শুক্রবার, ১৫ মে ২০২৬

কর্ণফুলীতে ইউএনও’র বদলি, নতুন দায়িত্বে দীপংকর তঞ্চঙ্গ্যা

নিজস্ব প্রতিবেদক :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মামুনুর রশীদকে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সম্মতিক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পীর সই করা আদেশে তাকে বদলি করা হয়।

এ উপজেলায় ২০২২ সালের ০২ অক্টোবর থেকে এ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করে আসছেন। গত বছরের ২৭ শে সেপ্টেম্বর তিনি বিভাগীয় কমিশনারের অফিস থেকে কর্ণফুলী বদলি হয়ে আসেন। বৃহস্পতিবার ১ বছর ২ মাস ১৩ দিন পর বদলি হলেন। ৩৪ তম বিসিএসের এই কর্মকর্তার নিজ জেলা ছিল চাঁদপুর।

এর পরিবর্তে কর্ণফুলীর নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যাকে। তিনি এর আগে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ইউএনও হিসেবে সংযুক্ত হবার আগে সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করছেন। ৩৩ তম বিসিএসের এই কর্মকর্তার নিজ বাড়ি পার্বত্য বান্দরবান জেলায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে...

ঈদগাঁওতে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দু’জনকে আটক

কক্সবাজার ঈদগাঁওতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ দু'জনকে গ্রেফতার...

চট্টগ্রামে কুড়া-ভুষি মিশিয়ে তৈরি করা হচ্ছিল ফুচকা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির দায়ে তিনটি...

শনিবার খোলা রেখে ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি-বেসরকারি সব অফিসের জন্য...

ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট শুরু কাল

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে...

আরও পড়ুন

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে নিজেদের গাড়ির ভেতর থেকে। ধারণা করা হচ্ছে, ওমানের মেলাদ্দা নামক এলাকায় গতকাল বুধবার ওমানের স্থানীয়...

চকরিয়ায় মসজিদ সংলগ্ন কক্ষ থেকে ইমামের মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় এক মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মসজিদসংলগ্ন নিজের থাকার কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায়...

স্কুলশিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪

সাতকানিয়া উপজেলায় দুই চাচাতো বোন স্কুল ফাঁকি দিয়ে মৎস্য প্রজেক্টে বেড়ানো শেষে বাড়ি ফেরার পথে আপন চাচাতো ছোট বোনের সামনেই ছুরির ভয় দেখিয়ে ১৬...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে মহানগর জাপার আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

বর্ষীয়ান রাজনীতিবিদ-বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহবায়ক আলহাজ্ব আবু তাহের।বুধবার ১৩ মে...