দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আরও ৪৮ উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলিতে সম্মতি দিয়েছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার দুপুরে ইসির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে গত ১ ডিসেম্বর দেশের সব উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) বদলির নির্দেশ দেয় নির্বাচন কমিশন (ইসি)।
জনপ্রশাসন মন্ত্রণালয়কে পাঠানো নির্দেশনায় যেসব উপজেলা নির্বাহী অফিসারদের বর্তমান কর্মস্থলে ১ (এক) বছরের বেশি চাকরিকাল সম্পন্ন হয়েছে, প্রথম ধাপে তাদের অন্য জেলায় বদলি করতে বলে ইসি।
৫ ডিসেম্বরের মধ্যে ইসিতে তালিকা পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছিল। এই তালিকা পাওয়ার পর বৃহস্পতিবার সকালে ১১০ ইউএনও বদলির প্রস্তাবে সম্মতি দেয় ইসি। দ্বিতীয় দফায় আরও ৪৮ ইউএনওকে বদলির সম্মতি দেওয়া হলো।
