বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

হাটহাজারীতে যুবদল নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের হাটহাজারী থানার ককটেল বিস্ফোরণ এবং নাশকতা মামলার পলাতক আসামি ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ গিয়াস উদ্দিনকে (৩৬) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

বুধবার (৬ ডিসেম্বর) তাকে হাটহাজারীর ইস্টার্ন শপিং সেন্টার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার গিয়াস উদ্দিন উত্তর মার্দাশা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। তিনি ওই এলাকার জহুরুল আলমের ছেলে।

র‍্যাব জানিয়েছে, গত ২৯ অক্টোবর বিএনপির ডাকে অবরোধ চলাকালে চট্টগ্রাম-খাগড়াছডি মহাসড়কে জড়ো হয়ে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে হাটহাজারী থানা এবং পৌরসভা বিএনপির নেতাকর্মীরা। ওই সময় জিসান চৌধুরী (২৩) নামের এক ব্যক্তি বাড়ি ফিরছিলেন। অবরোধ সমর্থকরা তার ওপর চড়াও হয়। এ ঘটনায় ভুক্তভোগী জিসান চৌধুরী বাদী হয়ে হাটহাজারী থানায় ৩৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জনকে আসামি করে একটি মামলা করেন।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, বিস্ফোরক ও দণ্ডবিধি আইনে দায়ের হওয়া মামলার আসামি ছিলেন যুবদল নেতা গিয়াস উদ্দিন। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী...

আরও পড়ুন

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে। জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশের...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে জ্যেষ্ঠ...