বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

সপ্তাহ ব্যবধানে কমলো স্বর্ণের দাম

চট্টগ্রাম নিউজ ডটকম

সপ্তাহে ব্যবধানে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সবচেয়ে ভালো মানের স্বর্ণের প্রতি ভরির দাম ১ হাজার ৭৪৯ টাকা কমিয়ে ১ লাখ ৮ হাজার ১২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (৬ ডি‌সেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে, বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ৮ হাজার ১২৫ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৩ হাজার ২২৬ টাকা, ১৮ ক্যারেটের ৮৮ হাজার ৪৭১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৭৩ হাজার ৭১৬ টাকায় বিক্রি করা হবে।

সোনার দাম বাড়ানো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম (ভ‌রি) ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১০৫০ টাকা।

সবশেষ গত ২৯ নভেম্বর সোনার দাম বাড়ায় বাজুস। যা ৩০ নভেম্বর থেকে কার্যকর হয়। ওই মূল্য অনুযায়ী, আজ বুধবার পর্যন্ত সবচেয়ে ভালো মানের সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৯ হাজার ৮৭৫ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪ হাজার ৮৫৯ টাকা, ১৮ ক্যারেটের ৮৯ হাজার ৯২৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৭৪ হাজার ৯৪১ টাকায় বেচাকেনা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু হুরায়রা সিদ্দিকী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার পশ্চিম সারোয়াতলী ইউনিয়নের...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাদ্রাসা শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ...