বাঙালী নারী জাগরণের উদ্যোগে ল্যান্ডমার্ক কমিটি সেন্টারে নারীর সামাজিক নিরাপত্তা ও উদ্যোক্তা বিষয়ক মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
আজ বুধবার (৬ ডিসেম্বর) বিকালে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৮ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী নোমান আল মাহমুদ এমপি।
নোমান আল মাহমুদ বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নারীদের যথার্থ মর্যাদা প্রতিষ্ঠায় অর্থনৈতিক, সামাজিক, প্রশাসনিক ও রাজনৈতিক ক্ষমতায়নে নারী শিক্ষার বিস্তার, নারীর অধিকার প্রতিষ্ঠাসহ সব ধরনের সহিংসতা প্রতিরোধে ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত নারীদের উন্নয়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। লিঙ্গ বৈষম্য দূর করতে ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নারীদের এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে আগামী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন এবং ২০৪১ সালের মধ্যে জেন্ডার সমতাভিত্তিক এক উন্নত-সমৃদ্ধ বিশ্বে প্রবেশের মাধ্যমে আর্থ-সামাজিক কার্যক্রমে নারীর পূর্ণ ও সম-অংশগ্রহণ এবং নারীর ক্ষমতায়নে বাংলাদেশ মর্যাদার আসনে অধিষ্ঠিত হবে। নারীদেরকে আগামী ৭ জানুয়ারি নির্বাচনে নৌকা মার্কাকে জয়যুক্ত করার আহ্বান জানান।
অত্র সংগঠনের সভাপতি কান্তা ইসলাম মিনুর সভাপতিত্বে নাসরিন মুন্নির সঞ্চালনায় বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ঈসা, মোহাম্মদ মনজুর হোসাইন, হুমায়ুন কবির, কাবেদুর রহমান কচি, ইয়াসিন আরাফাত, এস এম আলাউদ্দিন বাবু, শাহানারা বেগম, জাহানারা আরজু, পারভিন বেগম, মোবাশ্বের বেগম, মুক্তা ফাতেমা, গীতা দাশ প্রমুখ।
