বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

বৃহস্পতিবার টুঙ্গিপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

আওয়ামী লীগের ঘাঁটি হিসাবে খ্যাত গোপালগঞ্জ-৩ আসনের নেতা-কর্মীদের সাথে দেখা করতে বৃহস্পতিবার নির্বাচনী এলাকায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এ সফরকে ঘিরে সাধারণ ভোটারদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা বিরাজ করছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়ক পথে ঢাকা থেকে রওনা হবেন।

সেখানে পৌঁছে প্রথমে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর তিনি ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন।

এদিন সকালে তার নির্বাচনী এলাকার টুঙ্গিপাড়া ও বিকেলে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে বৈঠক করবেন। তবে নির্বাচনী কোন আচরণবিধি লঙ্ঘন হবে না জানিয়েছেন নেতৃবৃন্দ।

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় পেলেই টুঙ্গিপাড়ায় চলে আসেন।

এবার ও তার ব্যতিক্রম নয়। এটা এবার তিনি কোন রাজনৈতিক কর্মসূচীতে অংশ নেবেন না। টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার নেতাকর্মীদের সাথে চা খাবেন, গল্প করবেন বলে জানান এই নেতা।

গোপালগঞ্জ-৩ শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকার নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা বিরাজ করছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু হুরায়রা সিদ্দিকী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার পশ্চিম সারোয়াতলী ইউনিয়নের...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...