চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে একটি তিনতলা ভবন হেলে পড়েছে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে পাহাড়তলীর সরাইপাড়ায় এ ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুর রাজ্জাক।
তিনি জানান, সকাল থেকে পাহাড়তলী সরাইপাড়ায় ড্রেনের কাজ চলছিল। এ সময় হঠাৎ ওই তিনতলা ভবনটি হেলে পড়ে। এ ঘটনার পরই ভবনের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
