শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

সড়ক দেখে বোঝার উপায় নেই অবরোধ চলছে

নিজস্ব প্রতিবেদক

সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চলছে বিএনপিসহ সমমনা বিরোধী বিভিন্ন দল ও জোটের ডাকা নবম দফার অবরোধ কর্মসূচি। রবিবার (৩ ডিসেম্বর) ভোর ৬টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত।

সোমবার (৪ ডিসেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় বিএনপিসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা অবরোধ সমর্থনে ঝটিকা মিছিল বের করেন। তবে রাজধানীর বিভিন্ন সড়কে যানজট দেখে অবরোধ কর্মসূচি চলছে, তা বোঝার উপায় নেই।

সোমবার রাজধানীর সড়কগুলো অন্য সব দিনের মতোই ব্যস্ত। প্রতিদিনের মতো সকালে শিক্ষার্থীসহ কর্মজীবীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। পুরান ঢাকার কোর্ট প্রাঙ্গণে সকাল থেকেই গণপরিবহন যাত্রীদের সমাগম দেখাছে।

এদিন পুরান ঢাকার সদরঘাট, রায় সাহেব বাজার, নয়াবাজার, বংশাল, এলাকার সড়কগুলোতেও ট্রাফিক সিগনালে যানজট দেখা গেছে। সড়কগুলোতে গণপরিবহন কিছুটা কম থাকলেও ব্যক্তিগত পরিবহনের দাপট ছিল। তবে অবরোধকে কেন্দ্র করে যেন কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই প্রস্তুতি নেওয়া ছিল আইনশৃঙ্খলা বাহিনীর। পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক এলাকাসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সরব উপস্থিতি দেখা গেছে।

চলমান অবরোধের বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিবহন শ্রমিক বলেন, ‘হরতাল অবরোধে এখন ফেসবুকে ইউটিউবে সীমাবদ্ধ। ভোরে ভোরে টুকটাক মিছিলের কথা শুনি, তবে দেখি না। আমাদের গাড়ি চালানো দরকার, ইনকাম করা দরকার, পরিবার চালানো দরকার। হরতাল নাকি অবরোধ সেই দিকে তাকালে কারো পেট ভরবে না। তাছাড়া মালিকপক্ষ থেকে কোনোধরনের কোনও নিষেধাজ্ঞা নাই। ওনারা গাড়ি নিয়ে বের হতে বলে যা হবে পরে দেখা যাবে। তাই অবরোধে সড়কে কি হবে তা নিয়ে ভাবনা চিন্তা নাই।’

অবরোধ সম্পর্কে গণপরিবহনে যাতায়াত করা যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, সবাই সবার প্রয়োজনে বের হয়েছেন। কেউ অফিস করার উদ্দেশে, কেউ কলেজ ইউনিভার্সিটির যাওয়ার উদ্দেশে কেউবা আবার ডাক্তার দেখানোর উদ্দেশে বাসা থেকে বের হয়েছেন।

ভিক্টর ক্লাসিক বাসে থাকা সাব্বির আহমেদ নামের একজন যাত্রী বলেন, প্রথম বর্ষের ভাইবা আছে তাই কলেজে এসেছি। শুরু থেকেই হরতাল অবরোধ নিয়ে যেরকম চিন্তাভাবনা ছিল এখন আর সেটা নেই। প্রথম প্রথম অবরোধে সড়ক কিছুটা ফাঁকা থাকতো, গণপরিবহন কিছুটা কম চলাচল করতো। কিন্তু এখন সব জায়গায় আগের মতো জ্যাম। কেউ বুঝতেই পারবে না অবরোধ চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে। জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশের...