শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

মশাল মিছিল থেকে গাড়িতে আগুন দেওয়ার দৃশ্য ধরা পড়ল সিসিটিভিতে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর রামপুরায় অবরোধকারীদের মশাল মিছিল থেকে পিকআপ ভ্যান আগুন দেওয়া হয়। সেই আগুনে পুড়ে যায় রাস্তায় পাশে দাঁড়িয়ে থাকা গাড়িটি। সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনা ধরা পড়েছে। সেই ভিডিও দেখে হামলাকারীদের সনাক্ত করছে পুলিশ।

রবিবার রাত আটটয় আগুন লাগানোর ওই ঘটনার সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সেখানে দেখা যায়, রামপুরার বাংলাদেশ টেলিভিশন ভবনের দিক থেকে অবরোধের সমর্থনে একটি মশাল মিছিল রামপুরা বাজারের দিকে যায়। মিছিলটি রামপুরা বাজারের কাছে পলাশবাগে ইউটার্ন নিয়ে আবার রামপুরা ব্রিজ অভিমুখে এগিয়ে যায়। কিন্তু ইউটার্ন নিয়ে মাত্র কয়েক গজ সামনে এসেই মিছিলকারী বিএনপি কর্মীরা হাতে থাকা মশাল নিয়ে রাস্তার বাম পাশে দাঁড়ানো একটি পিকআপ ভ্যানে হামলা চালায়। এসময় তদের হাতে থাকা মশাল দিয়ে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। যা সিসিটিভির ওই ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যায়।

হামলাকারীরা যখন মিছিল গাড়িটিতে অগ্নিসংযোগ করে তখন আশপাশের মানুষজন ভয়ে ছুটোছুটি করতে থাকেন। এই সুযোগে এলাকা ত্যাগ করে অবরোধ সমর্থনকারীরা।

সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে তদন্ত করছে পুলিশ। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আওলাদ হোসেন জানান, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানটিতে অবরোধকারীরা আগুন দিয়েছে। পুলিশ ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

এদিকে দশম দফা অবরোধের প্রথম দিন রবিবার রাজধানী ঢাকার ফুলবাড়ীয়ায় পুলিশে সদরদপ্তরের সামনে ভিক্টোরিয়া পরিবহনের একটি বাসেও আগুন দিয়েছে অবরোধকারীরা। এছাড়া একই দিন যাত্রী সেজে গাজীপুরের জিরানিতে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় অবরোধকারীরা। এছাড়া নাটোর শহরের বড়হরিশপুর এলাকায় রাস্তার উপর দাঁড়িয়ে থাকা তিনটি বাসেও আগুন দেয় অবরোধকারীরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে। জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশের...