বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

আমি নৌকার লোক, নৌকা যেহেতু পাইনি সেহেতু আমি নির্বাচন করবো না: আবদুস সবুর লিটন

নিউজ ডেস্ক

চট্টগ্রাম সিটি করপোরেশন প্যানেল মেয়র ও ২৫ নং রামপুরা ওয়ার্ডের কাউন্সিলর, আওয়ামী লীগ নেতা আবদুস সবুর লিটন বলেছেন, চট্টগ্রাম-১০ আসনে আমি স্বতন্ত্র প্রার্থী থেকে সরে দাঁড়ালাম।

বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী হিসেবে কখনও আওয়ামী লীগের নৌকা প্রতীকের বাইরে যাইনি, যেতে পারি না।

এবারের সংসদ নির্বাচনেও আমি নৌকা প্রতীকের বাইরে যাবো না। তাই আমার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছি। আমি আজীবন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হয়ে শেখ হাসিনার কর্মী হিসেবে পাশে থাকতে চাই।

আজ রোববার (৩ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইন্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রামপুর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবদুস সবুর লিটন বলেন, বঙ্গবন্ধুর নৌকার বিরুদ্ধে কোনদিনই প্রার্থী হতে পারি না। সবাই তো আর মনোনয়ন পায় না, এগুলো নিয়ে মন খারাপ করার কিছু নেই।

আমি মনে করি, প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন সেটি সঠিক। আমি শেখ হাসিনার নৌকার পক্ষে কাজ করবো। চট্টগ্রাম-১০ আসনে আমি নৌকা প্রতীকের জন্য মনোনয়ন প্রত্যাশী ছিলাম।

যেহেতু নৌকা পাইনি, সেহেতু নির্বাচন করব না। শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী কাজ করব।

লিটন বলেন, দীর্ঘদিন ধরে চট্টগ্রাম-১০ আসনের নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে ছিলাম। সবসময় মানুষের সেবা করার চেষ্টা করেছি।

রাষ্ট্রনায়ক শেখ হাসিনার একজন কর্মী হিসেবে দলীয় আদর্শ থেকে কখনও বিচ্যুত হইনি। প্রধানমন্ত্রীর সম্মান রক্ষার্থে আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের দায়িত্ব নেওয়ার পর বদলে গেছে চট্টগ্রামের চিত্র।

আখতারুজ্জামান ফ্লাইওভার, এবিএম মহিউদ্দিন চৌধুরী এক্সপ্রেসওয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, মিরসরাইয়ে বঙ্গবন্ধু ইকোনোমিক জোনসহ অনেকগুলো মেগা প্রকল্প বাস্তবায়িত হয়েছে।

এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আগামীতে সবাইকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানাই। আমি চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর একজন কর্মী।

তিনি যেমন গণমানুষের নেতা ছিলেন, তার সেই আদর্শ ধারণ করেই আমার রাজনীতির পথ চলা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী...

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের...

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

আরও পড়ুন

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসির পূর্ব কর্পোরেট শাখার ক্যাশ ভোল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও হওয়ার...

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১ হাজার ১৯০ পিস ইয়াবাসহ চংলক ম্রো (২৬) নামে এক মাদক চোরাকারবারিকে আটক...

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু হুরায়রা সিদ্দিকী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার পশ্চিম সারোয়াতলী ইউনিয়নের...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...