চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে ১ হাজার ইয়াবাসহ মো. কামাল (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কোতোয়ালী থানাধীন আনসার ক্লাব মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. কামাল কক্সবাজার জেলার টেকনাফ থানার হোয়াইক্যং ইউনিয়নের মধ্যম লম্ববিল গ্রামের মোহাম্মদ আলমের ছেলে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম ওবায়দুল হক বলেন, শনিবার সন্ধ্যায় আনসার ক্লাব মোড় থেকে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। আজ রবিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
