সোমবার, ১৮ মে ২০২৬

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের স্বরণীয় জয়

স্পোর্টস ডেস্ক

প্রথমবারের মতো নিজেদের মাটিতে টেস্টে নিউজিল্যান্ডকে হারিয়ে স্মরণীয় জয় পেল বাংলাদেশ।

শনিবার সিলেট টেস্টের পঞ্চম দিনের প্রথম সেশনে কিউইদের দ্বিতীয় ইনিংস থেমেছে ১৮১ রানে। ফলে ১৫০ রানের বড় জয় নিশ্চিত করেছে স্বাগতিকরা।

সিলেট টেস্টে বাংলাদেশের জয়ের কাব্য গাঁথা হয়েছিল গতকাল ম্যাচের চতুর্থ দিনে। আজ ছিল শুধুই আনুষ্ঠানিকতা।

সে পথে বাঁধা ছিলেন একমাত্র মিচেল। আজ শেষ দিনের সকালের সেশনে আধা ঘণ্টা যেতেই মিচেলের উইকেট তুলে নেন নাঈম। এর পরেও অবশ্য ২ উইকেট ছিল সফরকারীদের। তবে ম্যাচ বাঁচানোর সাধ্য ছিল না আর।

তাতে যেখানে নিউজিল্যান্ড দলে বিষাদের অবয়ব, সেখানে উৎসব-উন্মাদনা বাংলাদেশ দলে। এই আনন্দ নিউজিল্যান্ডকে হারানো, ঘরের মাঠে কিউইদের হারিয়ে টেস্ট জয়ের।

৩৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে গতকাল ১১৩ রান তুলতে ৭ উইকেট হারায় নিউজিল্যান্ড। আজ শেষ দিনে হাতে থাকা ৩ উইকেটে তাদের প্রয়োজন ছিল ২১৯ রান। মিচেল ৪৪ ও ইশ সোধি ৭ রানে দিন শুরু করেন।

তবে সুবিধা করতে পারেননি। আগের দিনের সঙ্গে ৬৮ রান যোগ করে বাকি ৩ উইকেট হারায় কিউইরা। এতে গুটিয়ে যায় ১৮১ রানে। ১৫০ রানের জয় পায় বাংলাদেশ। যা প্রথমবার ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় টাইগারদের।
এমন জয়ে উজ্জ্বল তাইজুল ইসলাম। প্রথম ইনিংসে ৪ উইকেট নেয়া এই বাঁহাতি দ্বিতীয় ইনিংসে নেন ৬ উইকেট। সব মিলিয়ে ১০ উইকেট এই বাঁহাতি স্পিনারের।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের এটি ছিল দ্বিতীয় টেস্ট আয়োজন। এই ভেন্যু প্রথম এবং সর্বশেষ টেস্ট আয়োজন করে ৫ বছর আগে। প্রত্যাবর্তন টেস্টে স্বাগতিকদের দুই হাত ভরে দিল চায়ের দেশ নামে পরিচিত সিলেট।

২৮ ডিসেম্বর শুরু হওয়া ম্যাচে টস জিতে প্রথম ইনিংসে ৩১০ রান তোলে বাংলাদেশ। কেন উইলিয়ামসনের শতকের পরও সফরকারীদের প্রথম ইনিংস থামে ৩১৭ রানে। ৭ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেনের শতকে ৩৩৮ রান তোলে। ৩৩২ রানের লক্ষ্য দিয়ে আজ শেষ দিনে ৩ উইকেট প্রয়োজন ছিল বাংলাদেশের। প্রথম সেশনেই অপূর্ণ কাজটির সমাপ্তি চিহ্ন টেনে দিয়েছেন বাংলাদেশি বোলাররা। আরো নির্দিষ্ট করে বললে তাইজুল ইসলাম। ৩ উইকেটের ২টি নিয়েছেন, আগের দিন নিয়েছিলেন ৪ উইকেট। সব মিলিয়ে এই ইনিংসে ৬ উইকেট তার।

এতেই নিউজিল্যান্ড গুটিয়ে যায় ১৮১ রানে। বাংলাদেশ জয় পায় ১৫০ রানে। এই জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচ খেলতে নামা বাংলাদেশ ১২ পয়েন্ট দিয়ে যাত্রা শুরু করল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর

বিএনপি মনোনীত সংরক্ষিত নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ...

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে

বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর...

নতুন কুড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক পর্ব ক্রিকেটে বালিকা-বালিকায় চট্টগ্রাম চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুড়ি স্পোর্টস চট্টগ্রাম...

মাতামুহুরীতে নদীতে ডুবে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসল করতে গিয়ে চোরাবালিতে তলিয়ে...

পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান

বান্দরবানের আলীকদম উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, হেডম্যান, কার্বারী...

কর্ণফুলীতে ব্যাগে মিলল ৮ হাজার ইয়াবা, গ্রেপ্তার দুই

চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যারটেকে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে...

আরও পড়ুন

মাতামুহুরীতে নদীতে ডুবে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসল করতে গিয়ে চোরাবালিতে তলিয়ে আদর দাশ (১৪) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।সোমবার (১৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে...

কর্ণফুলীতে ব্যাগে মিলল ৮ হাজার ইয়াবা, গ্রেপ্তার দুই

চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যারটেকে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।রবিবার (১৭ মে) রাত সাড়ে ১১টার দিকে শিকলবাহা মইজ্জারটেকের কর্ণফুলী সিএনজি এন্ড ফিলিং...

হালদায় মিলল চল্লিশোর্ধ্ব অজ্ঞাত নারীর লাশ

চট্টগ্রামের হালদা নদীতে আটকে থাকা চল্লিশোর্ধ্ব এক অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।রবিবার (১৭ মে) রাত সাড়ে ৯টার দিকে হালদা নদীর চান্দগাঁও থানাধীন উত্তর...

খাগড়াছড়ির রামগড়ে পৃথক ঘটনায় ২ জনের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির রামগড়ে পৃথক ঘটনায় ২ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার সকালে জালিয়াপাড়া-রামগড় সড়কের নাকাপা বাজারের যাত্রী ছাউনীর সামনে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে...