বানিজ্যিক চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিকভাবে ভূমিকম্পের মাত্রা ও এর উৎপত্তিস্থল সম্পর্কে জানা যায়নি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৮। এ সময় অনেকেই আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন।
শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টা ৩৬ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়।
এবিষয়ে আবহাওয়া অধিদপ্তরের ভূ-কম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৮। তাৎক্ষণিকভাবে এর উৎপত্তিস্থল লক্ষ্মীপুরের রামগঞ্জ বলে ধারণা করছেন তিনি।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসও একই তথ্য প্রকাশ করেছে।
তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূকম্পনটির উৎপত্তিস্থল ছিল লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা থেকে ৮ কিলোমিটার দক্ষিণ-উত্তরদক্ষিণে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ৫।
