বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

বোয়ালখালীতে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

এস এম শাহেদ হোসাইন ছোটন, বোয়ালখালী

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় শারমিন আকতার (২৩) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বোয়ালখালী থানা পুলিশ।

আজ শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে বোয়ালখালী উপজেলার ৬নং পোপাদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আকলিয়া গ্রামের হাকিম মেম্বারের বাড়ীতে এ ঘটনা ঘটে।

নিহত শারমিন আকতার পোপাদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আবদুল হাকিম মেম্বারের বাড়ির আনসার আলীর মেয়ে। তার একটি ৮ বছরের কন্যা সন্তান রয়েছে।

নিহত শারমিন আকতারের বাবা আনসার আলী বলেন, আমার মেয়ের সাথে বোয়ালখালী চরণদ্বীপ ইউনিয়নের সৈয়দনগর গ্রামের আবদুল করিমের সাথে বিয়ে হয়েছিলো।

আমার মেয়ের সাথে বিয়ে হওয়ার পর আবদুল করিম দ্বিতীয় বিয়ে করে ফেলে। এরপর আমার মেয়ের সাথে জামাইয়ের দূরত্ব বাড়তে থাকে।

এক পর্যায়ে আবদুল করিমের সাথে আমার মেয়ের ডিভোর্স হয়। এরপর আমার মেয়ে আবারো বিবাহ বন্ধনে আবদ্ধ হন।স্বামীর নানান অশান্তিই ফাঁসিতে ঝুলে মেয়ের আত্নহত্যার কারণ বলে দাবি করেন তিনি।

পোপাদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য বাপ্পা দে জানান, শারমিন বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের প্রবাসী আবদুল করিমের স্ত্রী।

তাদের সংসারে ৮ বছর বয়সী একটি মেয়ে রয়েছে। গত ৯ মাস ধরে শারমিন বাপের বাড়িতে থাকছেন। স্বামীর সাথে শারমিনের একবার ডিভোর্স হয়। এরপর তারা আবারো বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

তিনি আরো বলেন, গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতের খাবার খেয়ে সে ঘরের দরজা বন্ধ করে ঘুমাতে যায়। শুক্রবার সকাল ১০ টায়ও সে দরজা না খোলায় স্বজনরা দরজার ফাঁক দিয়ে উঁকি দিয়ে জানতে পারেন শারমিন গলায় ফাঁস দিয়েছে।

বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) এসএম আবু মুসা বলেন, খবর পেয়ে বন্ধ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় শারমিন নামের এক মহিলার মরদেহ উদ্ধার করা হয়েছে।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আছহাব উদ্দিন বলেন, ঝুলন্ত অবস্থা থেকে লাশ উদ্ধার করা হয়েছে।

সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ব্যাপারে বোয়ালখালী থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী...

আরও পড়ুন

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে। জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশের...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে জ্যেষ্ঠ...