মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

চট্টগ্রাম-১৫ আসনে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে নৌকার সমর্থকের ঝাড়ু মিছিল

প্রতিবাদে স্বতন্ত্র প্রার্থীর সমাবেশ 

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) সংসদীয় আসনে স্বতন্ত্রপ্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম.এ মোতালেবের ছবিযুক্ত ফেস্টুন দাহ, ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ড. আবু রেজা নদভীর সমর্থকরা।

বৃহস্পতিবার(৩০নভেম্বর) বিকাল ৫টার দিকে চট্টগ্রামের সাতকানিয়ার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট এলাকায় এ কর্মসূচী পালন করা হয়।

নৌকা প্রতীকের সমর্থকরা প্রথমে কেরানীহাট হক টাওয়ার চত্বরে এসে জমায়েত হয়। পরে ঝাড়ু মিছিল নিয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে কেরানীহাট-বান্দরবান রাস্তার মাথা এলাকায় এক প্রতিবাদ সমাবেশ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক হারেজ মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সাতকানিয়া পৌরসভা আওয়ামী লীগ নেতা গোলাম ফারুক রুবেল, আবুল হোসেন মনু, নাছির উদ্দিন,সাতকানিয়া পৌরসভা যুবলীগের সভাপতি আনিচুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ ইকবাল, দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কেএম পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক উপ-সম্পাদক মিনহাজ উদ্দিন,গণযোগাযোগ বিষয়ক সম্পাদক জায়েদ খান জয়,সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান,সাবেক সহ সভাপতি তারেক সোহান,সহ সভাপতি রাশেদুল ইসলাম ইমন,যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম চৌধুরী,যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিদুয়ান, সাতকানিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি রাফসান আনোয়ার, সাবেক সাধারণ সম্পাদক ইমতিয়ার ফারুক ইমুসহ অসংখ্য উপজেলা, ইউনিয়ন, পৌরসভা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিল শেষে কেরানীহাট গোল চত্বরে মোতালেবের ছবিযুক্ত ফ্যাষ্টুনদাহ করা হয় এবং মিছিলে মোতালেবকে বিষেদাগার করে শ্লোগান দেওয়া হয়। এ সময় নৌকার প্রার্থীর বিরোধীতা করায় মোতালেবকে দল থেকে বহিস্কার ও ভোটের মাঠে প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়।

অপরদিকে, সন্ধ্যা ৭টার দিকে নৌকার প্রার্থীর কর্মসূচীর প্রতিবাদে মোতালেব ও তার সমর্থকরা কেরানীহাট হক টাওয়ার চত্বরে একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। এতে বক্তব্য দেন স্বতন্ত্র প্রার্থী এম. এ মোতালেব, সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের ও এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ছালেহসহ তার সমর্থকরা এ সময় উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল...

আরও পড়ুন

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে রেখে সারাদেশে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬।খাগড়াছড়ি জেলা পর্যায়ে এই খেলাধুলা বাস্তবায়নের লক্ষ্যে আজ...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন করা হয়েছে।আজ ২০ এপ্রিল সোমবার সকালে সীতাকুন্ড উপজেলার জঙ্গল সলিমপুরের...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন এবং জাটকা নিধন প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, অবৈধ মৎস্য...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল কাশেম (৫৭) টানা ৫ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত মারা গেছেন।সোমবার (২০ এপ্রিল)...