বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

বাবাকে সাথে নিয়ে মনোনয়ন জমা দিলেন রুহেল

সাফায়েত মেহেদী, মিরসরাই

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বাবাকে সাথে নিয়ে মনোনয়ন জমা দিয়েছেন মাহবুব উর রহমান রুহেল।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নি কর্মকর্তা মাহফুজা জেরিন ও নির্বাচন কর্মকর্তা জাকির হোসেনের কাছে মনোনয়ন জমা দেন।

মাহবুব উর রহমান রুহেল বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম-১ মিরসরাই আসনের সাতবারের নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মেঝ পুত্র।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন অংশ না নেওয়ার সিদ্ধান্তে আওয়ামী লীগের মনোনয়ন পান তার মেজ ছেলে মাহবুব উর রহমান রুহেল।

এরই মধ্যদিয়ে দীর্ঘ ৫৪ বছর পর এ আসনে নৌকার মাঝি পরিবর্তন হয়েছে। এদিকেদলে নতুন নৌকার মাঝি পেয়ে উচ্ছাসিত নেতা কর্মীরা।

এর আগে গত সোমবার (২৭ নভেম্বর) দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিনের কাছ থেকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মাহবুব উর রহমান রুহেলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী ও সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভুইয়া।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সশরীরে উপস্থিত থেকে নিজের মেজ ছেলে রুহেলের দলীয় মনোনয়নপত্র জমা দেন।

এসময় মিরসরাই উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিতি ছিলেন।

উপজেলা নির্বচন অফিস সূত্রে জানা গেছে, এ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুব উর রহমান রুহেল, সতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য গিয়াস উদ্দিন, ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) শামসুল আলম চৌধুরী শামস, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ দলের প্রার্থী আব্দুল মন্নান, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামীলীগ সমর্থক মো: মোস্তফা, বাংলাদেশ সুপ্রীম পার্টির প্রার্থী নুরুল করিম আফসারহসহ ৭ জন মননায়ন পত্র সংগ্রহ করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী...

আরও পড়ুন

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে। জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশের...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে জ্যেষ্ঠ...