চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে রিতা চৌধুরী (৫৫) নামে এক নারী দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় হাসপাতালের প্রশাসনিক ভবনের নিচতলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রিতা চৌধুরী সাতকানিয়া থানার পশ্চিম নলুয়া এলাকার সুভাষ চৌধুরীর স্ত্রী।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, হাসপাতালের প্রশাসনিক ভবনের নিচতলা থেকে দালালির কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
