বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে দুর্বৃত্তের হাতে ছাত্রলীগ কর্মী নিহত

সাফায়েত মেহেদী, মিরসরাই

চট্টগ্রামের মিরসরাইয়ে জিয়াউল হাসান জুয়েল (২২) নামে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৯ নভেম্বর) রাত পৌনে ১০ টায় উপজেলার মিঠানালা ইউনিয়নের নতুন রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্বৃত্তরা ছুরি দিয়ে জুয়েলের পায়ের রগ কেটে দেয়। আশপাশের লোকজন উদ্ধার করে প্রথমে মিঠাছরা জেনারেল হাসপাতালে নিয়ে আসে। শারীরিক অবস্থার অবনতি হলে পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়।

নিহত জুয়েল ইউনিয়নের ২নং ওয়ার্ডের হাদিমুছা এলাকার আলি রাজা ভূঁইয়া বাড়ির বাসিন্দা। খবর পেয়ে মিরসরাই থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়েছেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত জুয়েল মাদক ব্যবসার সাথে জড়িত ছিলো। গতকিছু দিন আগেও জুয়েলর সাথে এলাকার এক মাদক ব্যবসায়ির সাথে ঝামেলা হয়েছিলো। ওই ঘটনার জেরে হয়তো তাকে খুন করা হয়েছে।

মিঠানালা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য কামাল উদ্দিন বলেন, খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে ছুটে এসেছি। তবে কে বা কারা তাকে খুন করেছে তা জানি না। ঘটনাস্থলে পুলিশের টিম রয়েছে।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ফাহিম জামাল বলেন, হাসপাতালে নিয়ে আসার আগে জুয়েলের মৃত্যু হয়। আমরা পুলিশকে খবর দিলে তারা এসে লাশ নিয়ে যায়।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছি।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী...

আরও পড়ুন

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ থেকে চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন।...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসির পূর্ব কর্পোরেট শাখার ক্যাশ ভোল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও হওয়ার...