বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

গাড়িবহরে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত নৌকার প্রার্থী রুহেল

সাফায়েত মেহেদী, মিরসরাই

দীর্ঘ ৫৪ বছর পর চট্টগ্রাম-১ মিরসরাই আসনের নতুন মুখ বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মাহবুব উর রহমান রুহেল।

তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মিরসরাই আসন থেকে সাতবার নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মেঝ সন্তান।

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সাক্ষরিত দলীয় মনোনয়ন নিয়ে ঢাকা থেকে ফিরে চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে হাজারো নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন রুহেল।

এসময় হাজারো আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরবর্তীতে চট্টগ্রাম নগরীর দ্যা পেনিনসুলায় একটি সংক্ষিপ্ত স্বাগত অনুষ্ঠানের শুরুতে মিরসরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে নেন।

স্বাগত অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুব উর রহমান রুহেল, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, মিরসরাই উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা, সহ-সভাপতি আশরাফুল কামাল মিটু, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু।

বুধবার (২৯ নভেম্বর) বিকালে মাহবুব উর রহমান রুহেল চট্টগ্রাম থেকে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে উপজেলার বড়দারোগারহাটে পৌছালে হাত নেড়ে অপেক্ষমান বিপুল সংখ্যক উৎসুক ভক্ত সমর্থকদের শুভেচ্ছা জানান।

একই সময় নেতাকর্মীরা তাদের পচন্দের প্রার্থী রুহেলকে আনন্দ উল্লাসে রুহেল রুহেল শ্লোগানে বরণ করে নেন। গাড়িবহর নিয়ে নিজ বাড়িতে গিয়ে নিজের পিতা বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সাথে ফুলেল শুভেচছা বিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা।

মাহবুব উর রহমান রুহেল বলেন, ‘বাবার দেখানো পথেই আমি হাঁটতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডের সহযোগী হতে চাই। আমার বাবা সুদীর্ঘ সময় মিরসরাই উপজেলার উন্নয়নে কাজ করেছেন। মিরসরাই আসনে নৌকার বিজয় সুনিশ্চিত। ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, আমার বাবার অসমাপ্ত কাজগুলোর পাশাপাশি মিরসরাইকে মাদক ও সন্ত্রাস মুক্ত হিসেবে গড়ে তুলবো। মিরসরাইকে গ্রীন মিরসরাই হিসেবে গড়ে তুলতে কাজ করে যাবো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে। জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশের...