মঙ্গলবার, ১৯ মে ২০২৬

হরতাল-অবরোধের নামে এক মাসে ২১৭ যানবাহনে আগুন

নিজস্ব প্রতিবেদক

সরকার পতনের এক দফা এবং নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এক মাস ধরে লাগাতার হরতাল-অবরোধ করছে বিএনপি-জামায়াত। সেই আন্দোলনে জনসম্পৃক্ততা না থাকলেও গত এক মাসে ২১৭টি যানবাহন আগুন পুড়িয়ে দেওয়া হয়েছে। বাদ যায়নি ট্রেনও। এসব অগ্নিকাণ্ডে মারা গেছেন বেশ কয়েকজন। আহত হয়েছেন অনেকে।

সরকারের পদত্যাগের দাবিতে গত ২৮ অক্টোবর রাজধানীর নয়া পল্টনে সমাবেশ করে বিএনপি। সেই সমাবেশ থেকেই শুরু হয় জ্বালাও-পোড়াও এবং হামলার ঘটনা। সমাবেশকে ঘিরে বেপরোয়া বিএনপি কর্মীরা ওই দিন প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালায়। ভাঙচুর করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারর্স ইনস্টিটিউটে। লম্বা সময় ধরে রাজধানীর কাকরাইল, নয়াপল্টন, রাজারবাগ, শান্তিনগর, মালিবাগ, পল্টন, সেগুনবাগিচাসহ আশপাশের এলাকায় চলে বিএনপি কর্মীদের তাণ্ডব। তাদের পিটুনিতে মারা যান পুলিশের কর্তব্যরত এক সদস্য। আহত হন অন্তত ৩০ জন সাংবাদিক। বিএনপি কর্মীরা রাজারবাগে পুলিশ হাসপাতালে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে অ্যাম্বুলেন্সসহ বেশ কয়েকটি গাড়ি ও মোটরসাইকেলে।

তারপর দিন দেশজুড়ে সকাল-সন্ধ্যা হরতাল আহবান করে বিএনপি। এক দিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচী পালন করে বিএনপি-জামায়াত জোট। এরপর থেকে গত এক মাসে শুক্র ও শনিবার এবং মঙ্গলবার বাদ দিয়ে সপ্তাহের বাকি চারদিন অবরোধ ও হরতাল পালন করে আসছে বিএনপি-জামায়াত জোট। সবমিলিয়ে তারা গত এক মাসে আট দফায় মোট ১৫দিন অবরোধ এবং তিন দিন হরতাল পালন করেছে।

তাদের এই কর্মসূচি চলাকালে দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক কার্যালয় ও সরকারি অফিসসহ ১১টি স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মানিকগঞ্জ ও গাজীপুরে দুটি স্কুলেও আগুন দিয়েছে আন্দোলনকারীরা। অগ্নিকাণ্ডের বিষয়ে পুলিশ প্রশাসন বলছে, প্রায় প্রত্যেকটি ঘটনার সঙ্গে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা যানবাহনে অগ্নিসংযোগ দিচ্ছে। ইতিমধ্যে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বেশ কয়েকজন নেতাকর্মীকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ২৮ অক্টোবর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত সারাদেশে পুড়িয়ে দেওয়া যানবাহনের মধ্যে ১৩৫টি বাস, ৩৭টি ট্রাক, ১৬টি কভার্ড ভ্যান, ৮টি মোটরসাইকেল এবং ২টি প্রাইভেট কার রয়েছে। এছাড়া ৩টি মাইক্রোবাস এবং একটি করে পিকআপ, অটোরিকশা ও লেগুনায় আগুন দেওয়া হয়েছে।

অগ্নিকাণ্ড থেকে বাদ যায়নি ট্রেনও। সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও সিলেটে স্টেশনে দাঁড়ানো তিনটি ট্রেনে আগুন দেওয়া হয়েছে। এতে দুটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন ও একটি কমিউটার ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় পুড়ে গেছে ট্রেনগুলো অন্তত নয়টি কোচ। এছাড়া ১১টি স্থাপনায় আগুন দেওয়া হয়েছে। এগুলোর মধ্যে আওয়ামী লীগ অফিস, কাউন্সিলর অফিস,পুলিশ বক্স, বিদ্যুৎ অফিস, বাস কাউন্টার ও শোরুম আগুন দেওয়া হয়।

সরকার পতনের নামে বিএনপির এই আন্দোলনকে জনস্বার্থ বিরোধী বলে আখ্যায়িত করছেন পরিবহন মালিক, শ্রমিক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ। গাবতলী বাস টার্মিনালে কথা হয়েছে ঈগল পরিবহনের চালন আবদুল মারেকের সঙ্গে তিনি বলেন, ‘এসব হরতাল-অবরোধ কেউ মানে। রাস্তায় মানুষ নামে। কিন্তু এই আগুন দিয়ে একটা ভীতিকর ও আতঙ্কজনক অবস্থা তৈরি করা হয় যাতে গাড়ি না চলতে পারে।’ তিনি বলেন, ‘এর আগেও বিএনপি, জামায়াত ২০১৩,১৪ ও ১৫ সালে একইভাবে যানবাহনে আগুন দিয়ে আমাদের বড় ক্ষতি করেছে। এবারও তারা একই পথে হাঁটছে।’

হানিফ পরিবহনের সুমন বলেন, ‘আমরা দিন আনি দিন খাই। যারা হরতাল অবরোধের ডাক দেয় তারা আমাদের কথা ভাবে না। তারা শুধু ক্ষমতায় যাওয়ার আমাদের পেটে লাথি দিচ্ছে। ’ মহাখালী বাস টার্মিনালে সোনার বাংলা পরিবহনের চালক সেলিম মিয়া বলেন, ‘আমরা প্রথম দিকে গাড়ি না চালালেও এখন ঝুঁকি নিয়ে গাড়ি চালাচ্ছি। এভাবে দিনের পর দিন হরতাল-অবরোধ আমাদেরকে বন্দি করে রাখলে সংসার চলবে কিভাবে?’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন দিয়েছে এনইসি

জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখা,...

নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর

বিএনপি মনোনীত সংরক্ষিত নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ...

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে

বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর...

নতুন কুড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক পর্ব ক্রিকেটে বালিকা-বালিকায় চট্টগ্রাম চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুড়ি স্পোর্টস চট্টগ্রাম...

মাতামুহুরীতে নদীতে ডুবে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসল করতে গিয়ে চোরাবালিতে তলিয়ে...

পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান

বান্দরবানের আলীকদম উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, হেডম্যান, কার্বারী...

আরও পড়ুন

নতুন কুড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক পর্ব ক্রিকেটে বালিকা-বালিকায় চট্টগ্রাম চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক পর্বের ক্রিকেটের বালক এবং বালিকা দু বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম জেলা। এছাড়া ফুটবল বালক...

মাতামুহুরীতে নদীতে ডুবে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসল করতে গিয়ে চোরাবালিতে তলিয়ে আদর দাশ (১৪) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।সোমবার (১৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে...

পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান

বান্দরবানের আলীকদম উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, হেডম্যান, কার্বারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে মতবিনিময় সভা ও মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৮ মে)...

কর্ণফুলীতে ব্যাগে মিলল ৮ হাজার ইয়াবা, গ্রেপ্তার দুই

চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যারটেকে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।রবিবার (১৭ মে) রাত সাড়ে ১১টার দিকে শিকলবাহা মইজ্জারটেকের কর্ণফুলী সিএনজি এন্ড ফিলিং...