চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ এম পি চট্টগ্রাম ৮ আসনে নৌকার মাঝি হিসাবে দলীয় মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল করেছে দলীয় নেতাকর্মীরা।
রোববার (২৬ নভেম্বর) রাতে এ আনন্দ মিছিলে অংশ নেয় বোয়ালখালীর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থককরা।
মিছিলটি সাংসদের চান্দগাঁও আবাসিকস্থ কার্যালয় হতে শুরু হয়ে বহদ্দারহাট মোড়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি হুমায়ুন কবির, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য কে এম শহীদুল কাওসার, চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মিনহাজুল আবেদীন সায়েম, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সেচ্ছাসেবকলীগ নেতা ফয়সাল বাপ্পী, যুবলীগ নেতা সায়েম চৌধুরী, রেজাউল করিম, দিদারুল আলম, আব্দুল্লাহ আল মামুন, ইকবাল হোসেন জিকু, আলাউদ্দিন বাবু, আব্দুল্লাহ আল সুমন, রাজু বাদশা, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আকিব জাবেদ, এইচ এম. রুবেল, রাদিত মাহমুদ, আমির হোসেন, আবু সাঈদ, হারুনর রশিদ শাহিন, খালিদ হোসেন অন্তর, কামরুল হাসান প্রমুখ নেতৃবৃন্দ।
