বুধবার, ২৯ জুলাই ২০২৬

চিৎমরমে অনুষ্ঠিত হলো শুভ কঠিন চীবর দান উৎসব 

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহারে শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে।

বিহারের দায়ক দায়িকাদের আয়োজনে সোমবার (২৭ নভেম্বর) বিহার এবং বিহার  সংলগ্ন মাঠে বুদ্ধ বন্ধনা, বিশ্বশান্তি কামনায় প্রার্থনা, পূজনীয় ভিক্ষু সংঘকে পিণ্ডদান, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, মঙ্গলাচারণ, পঞ্চশীল গ্রহণ এবং শুভ  কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত হয়।

চিৎমরম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথেরের সভাপতিত্বে এতে  প্রধান পূণ্যার্থী হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার এমপি ।

এসময় তিনি বলেন, চিৎমরম বৌদ্ধ বিহার একটি পবিত্র স্থান। হিংসা, দ্বেষ  লোভ হতে মুক্ত হতে চাইলে এবং নিজেদের জয় করতে চাইলে সঠিক ধর্ম চর্চা করতে হবে।

দানোৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব ক্যপ্রু চৌধুরীর  সঞ্চালনায় এসময় সম্মানিত পূণ্যার্থী হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।

এছাড়া বিশেষ পূণ্যার্থী হিসেবে উপস্থিত ছিলেন ৪১ বিজিবির উপ অধিনায়ক মেজর লতিফুল বারী,  রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুই ছাইন চৌধুরী ও দীপ্তিময় তালুকদার।

দানোৎসবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন   কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মফিজুল হক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা,  সাবেক জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা,  চন্দ্রঘোনা থানার ওসি ( তদন্ত) মো: ইমরুল হাসান, চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী,  চিৎমরম মৌজার হেডম্যান ক্যওসিং চৌধুরী।

দানোৎসবে ধর্মীয় দেশনা প্রদান করেন বেতবুনিয়া কেন্দ্রীয়   বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ পঞাদিপা  মহাথের এবং ব্যাঙছড়ি জয়মঙ্গল  বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ উ সনা  মহাথের।

এর আগে স্বাগত বক্তব্য রাখেন দানোৎসব উদযাপন কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার থোয়াইহাচিং মারমা।

দানোৎসব উদযাপন কমিটির সদস্য  সচিব ক্যপ্রু চৌধুরী জানান, দানোৎসব অনুষ্ঠানে     বিভিন্ন বিহারের পূজনীয় ভিক্ষু সংঘ, সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, হেডম্যান, কার্বারিসহ হাজার হাজার দায়ক-দায়িকা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

আরও পড়ুন

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম হলের পুকুরে ডুবে অর্ণব সাহা (২৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকারের সহযোগিতা...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড...