চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে মো. আশরাফ শামীম (২৬) নামে এক দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৬ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে চমেক হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আশরাফ শামীম নগরীর হালিশহর থানার মুন্সিপাড়া নুর খান চৌধুরী বাড়ির মৃত ইউনুসের ছেলে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, গ্রেপ্তার আশরাফ শামীম দালাল চক্রের সদস্য। সে ঘটনাদিন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা নিতে আসা রোগীদের হয়রানি করছিল। তাকে পরে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
