সপ্তম বারের মতো জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য দীপংকর তালুকদার।
রোববার (২৬ নভেম্বর) বিকেলে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ২৯৯নং রাঙ্গামাটি সংসদীয় আসনে দীপংকর তালুকদারের নাম ঘোষণা করেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এর আগে, ছয় বার দলীয় মনোনয়ন পেয়ে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে চার বার বিজয়ী এবং দুই বার হেরেছেন দীপংকর তালুকদার। তিনি বর্তমানে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বে আছেন। তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ছিলেন।
এবারের নির্বাচনে ২৯৯নং রাঙ্গামাটি আসন থেকে দলীয় মনোনয়ন ফরম কিনেন জেলা আওয়ামীলীগের সাবেক-বর্তমান নেতাসহ মোট ১১জন।
