শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে নৌকার বৈঠা উঠলো রুহেলের হাতে

সাফায়েত মেহেদী, মিরসরাই

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি’র (চট্টগ্রাম-১ মিরসরাই) আসনে দলীয় নৌকার টিকেট পেলেন পুত্র মাহবুব উর রহমান রুহেল।

রোববার (২৬ নভেম্বর) বিকালে বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে চট্টগ্রাম-১ আসনে নৌকার মাঝির নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে গত ১৮ নভেম্বর দলীয় কার্যালয় থেকে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন রুহেল। ২০ নভেম্বর দুপুরে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সশরীরে উপস্থিত থেকে নিজের মেজ ছেলে রুহেলের দলীয় মনোনয়নপত্র জমা দেন।

এরই মধ্যদিয়ে দীর্ঘ ৫৪ বছর পর এ আসনে নৌকার মাঝি পরিবর্তন হয়েছে। ১৯৬৯ সাল থেকে অধ্যবদি এ আসনে ৭ বার আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দলের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার অংশ না নেওয়ার সিদ্ধান্তে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন মেজ ছেলে মাহবুব উর রহমান রুহেল।

এদিকে দলে নতুন নৌকার মাঝি পেয়ে উচ্ছ¡াসিত নেতা কর্মীরা। দলে দলে উপজেলার বিভিন্ন স্থানে মাঝিকে স্বাগতম জানিয়ে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ বের করছেন আনন্দ মিছিল।

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন বলেন, আমাদের প্রিয় অভিভাবক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বয়সের কারণে এবার নির্বাচনে অংশ গ্রহণ করছেন না।

তার সুযোগ্য পুত্র বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ মাহবুব উর রহমান রুহেল ভাই দলীয় মনোনয়ন পাওয়ায় আমরা অনেক আনন্দিত। নতুন নেতৃত্বে দুর্বর গতিতে এগিয়ে যাবে মিরসরাই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ থেকে চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন।...