শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

পটিয়ায় আ’লীগের নৌকা পেলেন মোতাহের

নয়ন শর্মা, পটিয়া প্রতিনিধি

চরম উদ্বেগ-উৎকণ্ঠা মধ্যদিয়ে চট্টগ্রাম পটিয়া-১২ সংসদীয় আসন থেকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও পটিয়া উপজেলা পরিষদের সদ্য পদত্যাগ করা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী।

আজ রবিবার (২৬ নভেম্বর) বিকেল ৪ টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি চট্টগ্রাম পটিয়া-১২ সংসদীয় আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেন।

অথচ আগের দিন গতরাত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পটিয়া থেকে এবারও দলের মনোনয়ন প্রত্যাশী বির্তকিত ব্যক্তি সামশুল হক চৌধুরীর নিজ শিবির থেকে নানা প্রচার-প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে।

তিনি মনোনয়ন পেয়েছেন বলে তার অনুসারীদের দিয়ে জোর পূর্বক সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতে বাধ্য করা হয়েছে। রবিবার দিন যতই গড়িয়েছে, ততই তার ডালপালা ভেঙে চুরমার হয়েছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি প্রবীন আওয়ামী লীগ নেতা মোতাহেরুল ইসলাম চৌধুরী দলীয় মনোনয়ন পাওয়ার খবরে পটিয়ার তৃনমুল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

সন্ধ্যায় পটিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা লিটন বড়ুয়ার নেতৃত্বে একটি মোটর সাইকেল শোভাযাত্রা ও আনন্দ মিছিল বের করা হয়েছে। মিছিলটি পটিয়া চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিন করে উপজেলা গেইটের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এসময় বক্তব্য রাখেন আহমদ নুর চেয়ারম্যান, রিটন রড়ুয়া, শফিকুল ইসলাম, নয়ন শর্মা, ফজলুর কাদের বাবলু, রিদওয়ান, শাহেদ খান হৃদয়, জীবন, মুরাদ, করিম, সজিব, রানা, আলমগীর, খোকন, কপিল উদ্দিন, নয়ন শর্মা, মোহাম্মদ আলী।

এদিকে, দীর্ঘ একযুগ ধরে চলছে পটিয়ায় আওয়ামী লীগের দলীয় কোন্দল। এ কোন্দলের কারণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বর্তমানে পুনরায় অস্থিরতা দেখা দিয়েছিল। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে চট্টগ্রামের পটিয়ায় আওয়ামী লীগের মধ্যে একাধিক গ্রুপ মারমুখী সামশুল হক চৌধুরীকে ঠেকাতে মরিয়া হয়ে উঠে।

সামশুল হক চৌধুরীকে সরাতে দলের তৃণমূল নেতারা এক হয়েছেন। তাদের একটাই দাবি ছিল আগামী নির্বাচনে সামশুল হক চৌধুরীকে মনোনয়ন না দিয়ে দলের ত্যাগী ও পরিচ্ছন্ন নেতাদের মূল্যায়ন করা হয়। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তৃনমুল পর্যায়ের নেতাকর্মীদের জয় হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে। জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশের...