বিএনপি জামায়াত সহ অন্যান্য সমমনা সংগঠন সমূহের ডাকা সারাদেশে অবৈধ হরতাল, অবরোধ, নৈরাজ্য, অগ্নিসংযোগ এর প্রতিবাদে ৩৮নং মধ্যম হালিশহর এলাকায় চট্টগ্রাম ১১বন্দর-পতেঙ্গা আসনের মনোনয়ন প্রত্যাশী চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের সহ সভাপতি দেবাশীষ পাল দেবুর উদ্যোগে বিক্ষোভ মিছিল, শান্তি ও উন্নয়ন সমাবেশে অনুষ্ঠিত হয়।
আজ (২৫ নভেম্বর) ৩৮নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামানের সভাপতিত্বে ও যুবলীগ নেতা ইমতিয়াজ সুমনের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে আরও বক্তব্য রাখেন যুব লীগ নেতা ইমতিয়াজ বাবলা, মোঃ ইসমাইল, সাজিবুল ইসলাম, সজিব, বেলাল, রমজান আলী, জাবেদ, সাজ্জাদ, রাশেদ, আরমান, মাহমুদুর রহমান বাপ্পি, সৈয়দ সুলতান ফাহিম সাইফ, তৌকির, আরাফাত মিরাজ, সাদ্দাম, বারেক, সাগর, তোহাব, সজিব, আবির, তরিরকুল, লোকমান, হাছান, নুর নবী, জনি বডুয়া প্রমুখ।
এসময় দেবাশীষ পাল দেবু বলনে, বিএনপি দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার পাঁয়তারা করছে। তারা আবারও রাজনীতির নামে মানুষ হত্যার রাজনীতি শুরু করেছেন।
তারা আগামী নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনেই দেশে অরাজকতা করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে তারা নষ্ট করতে চায়। তাই বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র মোকাবেলার জন্য সবাইকে প্রস্তত থাকতে হবে।
