শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ৫৭ রোহিঙ্গা উদ্ধার, দালাল আটক

উপজেলা প্রতিনিধি

কক্সবাজারে টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ৫৭ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এসময় মোহাম্মদ ইয়াছিন নামে এক দালালকে আটক করা হয়েছে। সে টেকনাফের মহেষখালী পাড়া এলাকার বাসিন্দা।

শুক্রবার রাত ৮টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের দরগার ছড়ার মেরিন ড্রাইভের সমুদ্র সৈকত এলাকা থেকে তাদেরকে উদ্ধার করা হয়। এদের মধ্য বেশির ভাগই নারী ও শিশু। তার সবাই উখিয়া-টেকনাফের ক্যাম্পের বাসিন্দা।

এসব তথ্য নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, দালালদের খপ্পড়ে পরে অবৈধভাবে সাগরপথে একটি দল মালয়েশিয়া পাচার হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গনিসহ পুলিশ একটি দল ওই এলাকা অভিযান পরিচালনা করে। এতে মেরিন ড্রাইভের সমুদ্র সৈকত এলাকায় জড়ো হওয়া নারী ও শিশুসহ ৫৭ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। এ সময় দালাল মো. ইয়াছিনকে আটক করা হয়।

উদ্ধার হওয়া মোহাম্মদ সৈয়দ জানান, তিন শিশু সন্তানসহ সাগরপথে মালয়েশিয়ার উদ্দেশে ক্যাম্প ত্যাগ করি। দালালকে ৪০ হাজার টাকা দিয়েছি। বাকি ২ লাখ টাকা ইন্দোনেশিয়া পৌঁছে দেওয়ার কথা ছিল। কিন্তু দালালরা টেকনাফের একটি পাহাড়ে ৫ দিন আটকে রাখে। অবশেষে যাত্রার প্রস্তুতিকালে পুলিশের কাছে ধরা পড়েছি। তবে দালালদের কাছে পাহাড়ে আরও অনেক রোহিঙ্গা আটক আছে।

টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গণি বলেন, সাগরপথে মালয়েশিয়া যাত্রাকালে এক দলালসহ ৫৭ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। আটক দালালের বিরুদ্ধে মানবপাচারসহ থানায় একাধিক মামলা রয়েছে। আমাদের অভিযান এখনো চলমান রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা...

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

আরও পড়ুন

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি মার্কিন বিনিয়োগকারীদের সরকারি সহায়তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার...

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...