বুধবার, ২৯ জুলাই ২০২৬

বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রতিবেশী কূটনীতের উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বর্তমান বিশ্বের জীবন এবং মানবতা রক্ষায় যুদ্ধ ও সংঘাতকে না বলা সম্ভব বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে। বাংলাদেশে এবং ভারতের চমৎকার সম্পর্ক প্রতিবেশি কুটনীতির রোল মডেল। প্রতিবেশীরা নানা ইস্যুতে বন্ধুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে ফেলতে পারে, যেমনটি আমরা আমাদের সীমান্ত নিয়ে করেছি।’

বুধবার (২২ নভেম্বর) গণভবন থেকে জি ২০ ভার্চুয়াল সামিটে অংশ নিয়ে এই আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতে জি-২০ দেশগুলোর সভাপতির আসনে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, ‘বিগত ১৫ বছরের দীর্ঘ সময়ের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে বাংলাদেশ এখন সক্ষম হয়েছে বিশ্বের ৩৫তম শক্তিশালী অর্থনীতির দেশ হিসেবে দাঁড়াতে। এই সময়ের মধ্যে অতি দারিদ্রের হার ২০০৬ সালের ২৫ দশমিক ১ শতাংশ থেকে ২০২২ সালে ৫ দশমিক ৬ শতাংশে নামিয়ে আনা হয়েছে। মাথাপিছু আয় বেড়েছে অন্তত পাঁচ গুণ।’

শেখ হাসিনা বলেন, ‘বিশ্বে আরোপিত স্যাংশন এবং কাউন্টার স্যাংশনের গেঁড়াকলে বিশ্বব্যাপী মানবিক এবং অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। গত দেড় মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনে নারী পুরুষ নির্বিশেষে এমনকি নিরপরাধ শিশুদেরও গণহত্যা, নৃশংসভাবে হত্যার ঘটনা আমরা প্রত্যক্ষ করছি। এসব নৃশংস ঘটনা বিশ্বে অনেক উদ্বেগ ছড়াচ্ছে এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত করছে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বর্তমান বিশ্বে জীবন এবং মানবতা রক্ষায় যুদ্ধ ও সংঘাতকে না বলা খুবই সহজ বিষয়। বাংলাদেশে এবং ভারতের চমৎকার সম্পর্ক প্রতিবেশি কুটনীতির রোল মডেল হিসেবে আখ্যায়িত করা হয়। প্রতিবেশীরা নানা ইস্যু বন্ধুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান করে ফেলতে পারে, যেমনটি আমরা আমাদের সীমান্ত নিয়ে করেছি।’

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সমর্থনের আহ্বান জানিয়ে তিনি বলেন, গত এক বছরে জি২০ প্ল্যাটফর্মে আমাদের সঙ্গে যে সম্পর্ক তৈরি হয়েছে তার প্রেক্ষাপটে আমি বিশ্ব নেতৃবৃন্দের কাছে বাংলাদেশে আশ্রিত ১০ লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবাসনে ভুমিকা রাখার জন্য আহ্বান জানাই। জি-২০ সামিটে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি তা বাস্তবে পরিণত করতে কাজ করতে হবে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

৩১ জুলাই শিল্পকলা একাডেমি চট্টগ্রামে  শ্যামল চৌধুরীর ‘চন্দ্রপ্রভা’র প্রিমিয়ার শো

বাংলাদেশে নির্মিত এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আরও পড়ুন

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে জাপানের আরও সক্রিয় সহযোগিতা চেয়েছেন।তিনি জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষিশ্রমিক...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন।আজ সোমবার (২৭ জুলাই) বিকেলে ঢাকার বাংলাদেশ...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে সম্পাদকদের সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এছাড়া সংবাদপত্রের সম্পাদকদের সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের ইতিবাচক...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ শিল্পের দীর্ঘদিনের সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ...