শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

বিএনপি যদি নির্বাচনে আসে আমরা ওয়েলকাম করব: ইসি রাশেদা

চট্টগ্রাম নিউজ ডটকম

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, বিএনপি যদি নির্বাচনে আসে আমরা ওয়েলকাম করব। তারা নির্বাচনে এলে আইন মেনে সুযোগ সৃষ্টি করা হবে। তবে এ বিষয়ে আমি অগ্রিম কিছুই বলব না, কিছু বলা উচিতও না। যখন পরিস্থিতি আসবে, তখন দেখা যাবে।

সোমবার (২০ নভেম্বর) আগারগাঁও নির্বাচন কমিশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপি একটি বড় দল। এ ছাড়াও আরও অনেক দল নির্বাচনের বাইরে আছে, তারা যদি ফিরতে চায়, তাহলে কি তফসিল পুনঃতফসিল সম্ভব।

নাকি তাদের জন্য কোনো বিবেচনা থাকবে না? এমন প্রশ্নের জবাবে রাশেদা সুলতানা বলেন, আমার জানামতে পূর্বেও বিএনপি একটু পরেই নির্বাচনে এসেছিলেন এবং সুযোগটা পেয়েছিলেন। তারা যদি ফিরতে চান, কীভাবে কী করা যাবে, নিশ্চয়ই আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব।

তিনি বলেন, বিএনপি সিদ্ধান্ত নিলে, নির্বাচনে আসতে চাইলে অবশ্যই আমরা ওয়েলকাম করব। কখনোই চাইব না যে তারা আসতে চেয়েছেন, আমরা ফিরিয়ে দেব। এটা হবে না। তবে বিস্তারিত এখন কিছুই বলব না।

তারা যদি আসেন, আমরা কমিশনাররা বসব। আইন-কানুন দেখব। তারপর যেটা সিদ্ধান্ত হয়। অগ্রিম কিছু বলতে পারবো না। এলে তো বিবেচনা করবই। অবশ্যই করব। আমরা তো চাই সব দল এসে একটা সুন্দর নির্বাচন হোক।

বিএনপি বা নির্বাচনের বাইরে থাকা দলগুলো যদি আসে তাহলে কী পন্থায় তাদের জন্য সুযোগ থাকছে। এমন প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, পন্থার বিষয়ে এই মুহূর্তে আমি বিস্তারিত বলতে পারব না।

আপনারা দেখেন ২০১৮ সালের নির্বাচনে আমার জানামতে ওনারা এসেছিলেন। ওই নির্বাচনে কিন্তু ওনাদের জন্য একটু স্পেস তৈরি করা হয়েছিল। আইনে যেভাবে আছে, আমরা সেভাবেই করবো। এর বাইরে আমি আর কিছু বলতে পারবো না।

তফসিল পেছানোর জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন জাপা জানিয়েছে। তাদের এই আবেদন কী গ্রহণ করা হবে? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, এই বিষয়ে আমরা এখনই কিছুই বলবো না।

অগ্রিম বলার সময় এখনো আসেনি। সময় আসলে, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এবং আপনাদের জানানো হবে। অগ্রিম এ বিষয়ে কোনো কথা বলাই উচিত হবে না।

তবে সংকট সৃষ্টির আগে যদি ওনারা আসেন। অতীতে যেভাবে বিবেচনা করা হয়েছে আমরাও তাই করবো। বাড়ানোর প্রয়োজন হলে বাড়াবো। আর প্রয়োজন না হলে এমনই থাকবে। কোনো অসুবিধা নেই। তবে যদি এই তফসিলের মধ্যেই আসেন, তাহলে তো আর তফসিলে হাত দেওয়ার প্রয়োজন নেই।

অপর এক প্রশ্নের জবাবে এই রাশেদা সুলতানা বলেন, অংশগ্রহণমূলক নির্বাচনের সুযোগ এখনো আছে। মাঠের রাজনীতিতে যখন বিভাজন তৈরি হয়েছে, তখন (পরিস্থিতি) শান্ত নাকি অশান্ত তা আমার বলতে হবে না।

আপনারাই দেখতে পাচ্ছেন। জনগণও দেখতে পাচ্ছে। কিন্তু অশান্ত আছে, তাই বলে শান্ত হবে না এমন কোনো কথা না। যে কোনো মুহূর্তে শান্ত হতে পারে।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখুন। আসুন, নির্বাচন করুন। নিঃসন্দেহে আপনারা একটা ভালো সুষ্ঠু, সুন্দর নির্বাচনের সুযোগ পাবেন।

ভোটাররাও স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। তাদের যাকে ইচ্ছা তাকে মনোনয়ন করবেন। নিশ্চয়ই আমরা লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করবো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে। জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশের...