শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

চট্টগ্রাম থেকে ৭২জন, কক্সবাজার থেকে ১১ জন, বান্দরবান থেকে ১জন এবং খাগড়াছড়ি থেকে ৬ জন

প্রথমদিন বৃহত্তর চট্টগ্রাম থেকে আ’লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৯০ জন প্রার্থী

সিনিয়র রিপোর্টার

উৎসবমুখর পরিবেশে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিতরনের শনিবার ১৮ নভেম্বর প্রথম দিনে বৃহত্তর চট্টগ্রাম থেকে ৯০ জন মনোনয়ন প্রত্যাশী দলের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

ফরম সংগ্রহকারী প্রার্থীদের সঙ্গে হাজার হাজার দলীয় নেতাকর্মী সমর্থকের পদচারণায় বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকা ভোর থেকে মুখরিত হয়ে উঠে। বেলা বাড়তে বাড়তে দলের নেতাকর্মীদের উচ্ছ্বাস-আর আনন্দের মধ্যে সংসদীয় এলাকার মনোনয়ন প্রত্যাশীরা একে একে মনোনয়ন ফরম সংগ্রহ করেন এবং জমাও দেন।

বৃহত্তর চট্টগ্রাম থেকে (চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবার এবং খাগড়াছড়ি) ৯০ জন মনোনয়ন প্রত্যাশী তাদের কর্মী-সমর্থকদের নিয়ে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ের সংশ্লিষ্ট বুথ থেকে মনোণয়ন ফরম সংগ্রহ করেছেন।

শনিবার প্রথম দিনে অনেকেই মনোনয়নপত্র জমাও দিয়ে দিয়েছেন।

চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে রাঙ্গুনিয়া আসনের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এবং আনোয়ারা আসনের সংসদ সদস্য ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ শনিবার প্রথমদিন মনোনয়নপত্র নেননি। এই দুই আসন থেকে অন্য কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি। এই মন্ত্রী রবিবার ১৯ নভেম্বর দলীয় মনোনয়নপত্র নিবেন বলে জানা গেছে।

অপরদিকে নগরীর কোতোয়ালী আসনের সংসদ সদস্য শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীও আজ শনিবার মনোনয়নপরম সংগ্রহ করেননি।

অপরদিকে বন্দর-পতেঙ্গা আসনের সংসদ সদস্য এম এ লতিফ, সীতাকুন্ড আসনের সংসদ সদস্য দিদারুল আলমও আজ শনিবার আওয়ামীলীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেননি।

আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় দেখা যায়, বর্তমান সংসদ সদস্যদের পাশাপাশি প্রতিটি আসনে (শুধু রাঙ্গুনিয়া এবং আনোয়ারা ছাড়া) নতুন মনোনয়ন প্রত্যাশীদের সংখ্যা বেশি।

আজ শনিবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি চলবে আগামী ২১ নভেম্বর পর্যন্ত।

প্রথমদিনের মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম প্রসঙ্গে আওয়ামী লীগের জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটি চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য সালাউদ্দিন সাকিব চট্টগ্রাম নিউজকে বলেন, চট্টগ্রাম বিভাগে প্রথমদিনে ২০১টি আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মনোয়ন প্রত্যাশীরা।

প্রথমদিনে চট্টগ্রাম বিভাগে ৫০ লাখ ৫০ হাজার টাকার মনোনয়নপত্র বিক্রি হয়েছে। চট্টগ্রাম অঞ্চলের ২৩টি আসনের মধ্যে ২০টি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৯০ জন। চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে (আনোয়ারা ও রাঙ্গুনিয়া আসন ছাড়া) অপর ১৪টি আসন থেকে ৬৫ জন নেতা ৭২টি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

কক্সবাজারের ৪টি আসন থেকে ১১ জন প্রার্থী মনোণয়ন পত্র সংগ্রহ করেছেন। বান্দরবান থেকে ১ জন প্রার্থী মনোণয়ন পত্র সংগ্রহ করেছেন।

খাগড়াছড়ি আসন থেকে ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। রাঙামাটি থেকে কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি। এই আসনের বর্তমান সংসদ সদস্য দীপংকর তালুকদার আজ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করবেন বলে জানা গেছে।

২৭৮ চট্টগ্রাম-১ মীরসরাই আসন থেকে ৭ বারের নির্বাচিত সংসদ বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি এবার নিজে নির্বাচন না করার ঘোষণা দিয়ে শনিবার নিজে উপস্থিত থেকে এই আসনের জন্য উনার ছেলে উত্তর জেলা আওয়ামীলগের সদস্য মাহবুবুর রহমান রুহেলের মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন। নিজে মনোনয়ন পত্র নেননি।

এর আগের দিন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছিলেন, ‘এবার আমি নির্বাচন করবো না, আমার ছেলে মাহবুবুর রহমান রুহেল করবে। আমিতো মনোনয়ন বোর্ডে আছি। আমি নেত্রীকে (আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা) বলেছি। দেখা যাক।’

২৭৯ চট্টগ্রাম-২ (ফটিকছড়ি): আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়েছেন এই আসনের সাবেক প্রয়াত সংসদ সদস্য রফিকুল আনোয়ারের সন্তান সংরক্ষিত আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি, সাবেক ছাত্রনেতা যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ শাহজাহান, উপজেলা আওয়ামীলীগের সদস্য সাদাত আনোয়ার সাদী, উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও প্রয়াত সাবেক সংসদ সদস্য নুরুল আলম চৌধুরীর ছেলে উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য হাসিবুন সুহাদ চৌধুরী, বেলাল মোহাম্মদ নুরী, মোহাম্মদ গোলাম নওশের আলী, সাবরিনা চৌধুরী।

২৮০ চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ): আসন থেকে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন নিয়েছেন এই আসনের বর্তমান সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা, উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. রাজিবুল আহসান, মোহাম্মদ মিজানুর রহমান।

২৮১ চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৯ ও ১০ নম্বর ওয়ার্ড): আসন থেকে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন নিয়েছেন কেন্দ্রীয় আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ কমিটির সদস্য লায়ন মোহাম্মদ ইমরান, উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভূইয়া, মোহাম্মদ পারভেজ উদ্দীন, নগর আওয়ামীলীগের সদস্য ও সাবেক চসিক প্যানেল মেয়র ড. নিছার উদ্দীন আহমেদ মনজু।

২৮২ চট্টগ্রাম-৫ (হাটহাজারী এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১ ও ২ নম্বর ওয়ার্ড): আসন থেকে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন নিয়েছেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য ইউনুস গনি চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি মুহম্মদ শাহজাহান চৌধুরী, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মোহাম্মদ রাশেদুল ইসলাম, মোহাম্মদ শামীম, মনজুরুল আলম চৌধুরী।

২৮৩ চট্টগ্রাম-৬ (রাউজান): আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম নিয়ে জমা দিয়েছেন রাউজান থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী।

রাউজান উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মী, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কাউন্সিলরসহ আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীদের উপস্থিতিতে সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোণয়ন পত্র সংগ্রহ করতে যান।

এসময় তাঁর সঙ্গে ছিলেন উত্তর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল, উত্তর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওয়াহাব, শাহজাহান ইকবার বাবু, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মিয়া, চেয়ারম্যান রোকন উদ্দিন, চেয়ারম্যান আব্বাস উদ্দিন, চেয়ারম্যান লায়ন শাহাবুদ্দিন আরিফ, উপজেলা আওয়ামীলীগের সদস্য সুমন দে, কাউন্সিলর অ্যাডভোকেট সমীর দাশগুপ্ত, কাউন্সিলর দিলিপ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা শেখ ফরিদ সিআইপি।

উপজেলা আওয়ামীলীগের সদস্য সুমন দে বলেন, আমাদের এমপি সাহেব (রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী) আজ শনিবার প্রথমদিন উৎসব মুখর পরিবেশে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন। এমপি সাহেব দলীয় মনোনয়ন খবর পেয়ে রাউজান থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী নিজ উদ্যোগে ঢাকায় চলে এসেছেন।

এই আসন থেকে আরো মনোনয়ন ফরম নিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন।

২৮৪ চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া এবং বোয়ালখালীর শ্রীপুর ও খরণদ্বীপ ইউনিয়ন): আসন থেকে রবিবার আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করবেন এই আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। এই আসন থেকে আর কেউ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম নেননি।

২৮৫ চট্টগ্রাম-৮ (বোয়ালখালী উপজেলা, শ্রীপুর-খরনদ্বীপ ইউনিয়ন ব্যতীত) এবং চসিকের ৩,৪,৫,৬,৭ নম্বর ওয়ার্ড) আসন থেকে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন নিয়েছেন এই আসনের বর্তমান সংসদ সদস্য নোমান আল মাহমুদ, কেন্দ্রীয় আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য মো. আরশেদুল আলম বাচ্চু, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, দক্ষিণ জেলা আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আবদুল কাদের সুজন, সুচিন্তা ফাউন্ডেশন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী, আওয়ামীলীগ নেতা মোহাম্মদ এমরান, মো. খোরশেদ আলম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি মো. মনছুর আলম পাপ্পি, এটি এম আলী রিয়াজ খান রক্সি, সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা জাবেদুল আলম মাসুদ, মো. সাইফুল ইসলাম, কফিল উদ্দিন খান।

২৮৬ চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া-চকবাজার থানাধীন ১৫ থেকে ২৩ নম্বর ওয়ার্ড এবং ৩১ থেকে ৩৫ নম্বর ওয়ার্ড) আসন থেকে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন, নগর আওয়ামীলীগের সহ সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, নগর আওয়ামলীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, নগর আওয়ামীলীগ আইন বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পিপি অ্যাডভোকট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি মুহম্মদ শাহজাহান চৌধুরী, আমিনুল হক, শাহজাদা মোহাম্মদ ফৌজল মুকিম খান, নগর আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মো. শফর আলী, মো. রাশেদুল হাসান।

২৮৭ চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-খুলশী থানাধীন ৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড) আসন থেকে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন এই আসনের বর্তমান সংসদ সদস্য মো. মহিউদ্দিন বাচ্চু, নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন, মোহাম্মদ এমদাদুল ইসলাম, নগর আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মো. শফর আলী।

২৮৮ চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা থানাধীন চসিক এর ২৭ থেকে ৩০ ও ৩৬ থেকে ৪১ নম্বর ওয়ার্ড) আসন থেকে আওয়ামীলীগের দলীয় মনোণয়ন ফরম নিয়েছেন নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন, নগর আওয়ামীলীগের সহ সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, নগর আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য শেখ মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ এনামুল হক, নগর আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মো. শফর আলী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক সুমন, মো. রাশেদুল হাসান।

২৮৯ চট্টগ্রাম-১২ (পটিয়া উপজেলা): আসন থেকে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন এই আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী। হুইপ সামশুল হক চৌধুরীর পক্ষে দ্বাদশ জাতীয় সংসদের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরোয়ার হায়দার। সাথে ছিলেন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালক নাজমুল করিম চৌধুরী শারুন।

হুইপ সামশুল হক চৌধুরীর পক্ষে মনোনয়ন সংগ্রহের সময় পটিয়া উপজেলা, পৌরসভা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী, উপস্থিতি ছিলেন।

এই আসনে আরো মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট মো. আবদুর রশীদ, বাংলাদেশ আওয়ামীলীগের অর্থ ও পরিকম্পনা বিষয়ক উপ কমিটির সদস্য মোহাম্মদ তসলিম উদ্দিন রানা, আলাউদ্দীন মোহাম্মদ আবদুল ওয়াদুদ।

২৯০ চট্টগ্রাম-১৩ (আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা): আসন থেকে শনিবার আওয়ামীলীগের মনোনয়নপত্র বিতরণের প্রথম দিনে কেউ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম নেননি। এই আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ রবিবার মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে জানা গেছে।

২৯১ চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ উপজেলা এবং সাতকানিয়া উপজেলার একাংশ) আসন থেকে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন নিয়েছেন এই আসনের বর্তমান সংসদ সদস্য মো. নজরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, ইমতিয়াজ উদ্দিন আহমদ আসিফ, আফতাব মাহমুদ, নাছির উদ্দীন, এম মাসুদ আলম চৌধুরী, রফিকুল ইসলাম।

২৯২ চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া উপজেলা ও সাতকানিয়া উপজেলা (কেওচিয়া, কালিয়াইশ,বাজালিয়া, ধর্মপুর, পুরানগড় ও খাগরিয়া ইউনিয়ন ব্যতীত) আসন থেকে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন নিয়েছেন এই আসনের বর্তমান সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, সৈয়দ মোহাম্মদ নাছির উদ্দীন।

২৯৩ চট্টগ্রাম-১৬ (বাঁশখালী উপজেলা): আসন থেকে আওয়ামীলীগের দলীয় মনোণয়ন নিয়েছেন এই আসনের সাবেক সংসদ সদস্য সুলতানুল করিব চৌধুরীর সন্তান বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, আরেফ উল হক, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মুহম্মদ মুজিবুর রহমান চৌধুরী।

২৯৪ কক্সবাজার-১ আসন থেকে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন নিয়েছেন একেএম মহিউদ্দিন বাবর, রাশেদুল ইসলাম।

২৯৫ কক্সবাজার-২ আসন থেকে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন তারেক বিন ওসমান শরীফ, ইছমত আরা বেগম।

২৯৬ কক্সবাজার-৩ আসন থেকে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন নিয়েছেন কানিজ ফাতেমা আহমেদ, সোহেল সরওয়ার কাজল, মিজান সাঈদ, আতিক উদ্দিন চৌধুরী, ফোরকান আহমদ, কায়সারুল হক জুয়েল।

২৯৭ কক্সবাজার-৪ আসন থেকে আওয়ামলীগের দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন নুরুল আলম।

২৯৮-পাবর্ত্য খাগড়াছড়ি আসন থেকে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন নিয়েছেন যতীন্দ্র লাল ত্রিপুরা, রনবিক্রম ত্রিপুরা, ভাবেশ্বর রোয়াজা, চাই থোঅং মারমা, সমীর দত্ত চাকমা, বাসন্তী চাকমা।

২৯৯-রাঙামাটি আসন থেকে প্রথমদিনে কেউ আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেননি। এই আসনের বর্তমান সংসদ সদস্য দীপংকর তালুকদার রবিবার আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করবেন বলে জানা গেছে।

সংসদীয় আসন ৩০০-বান্দরবান আসন থেকে আওয়ালীগের দলীয় মনোনয়ন নিয়েছেন এই আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংহ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা...

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

আরও পড়ুন

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি মার্কিন বিনিয়োগকারীদের সরকারি সহায়তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার...

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...