বুধবার, ১৯ আগস্ট ২০২৬

রাঙ্গুনিয়ায় মাজারের পুকুরে ডুবে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে রিপু আক্তার (২২) নামের এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে।

 শনিবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার চন্দ্রঘোনা–কদমতলী ইউনিয়নের আধুরপাড়া চেয়ারম্যান বাড়ি এলাকায় সালেহ আহম্মদ শাহ মাজারের পুকুরে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে রিপু আক্তারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তাকে। 

নিহত রিপু আক্তার উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড জান মোহাম্মদপুর গ্রামের মৃত মোজাম্মেল হকের মেয়ে। গত ছয় মাস আগে চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের ১নং ওয়ার্ড মধ্যম কদমতলী গ্রামের মোহাম্মদ জামালের ছেলে মোহাম্মদ এমরানের সাথে তার বিয়ে হয়। রিপু অন্তঃসত্ত্বা। তাদের প্রেমের সম্পর্কের বিয়ে বলে জানা গেছে।

এদিকে নিহত রিপু আক্তারের বাবার বাড়ির পক্ষের অভিযোগ, যৌতুকের জন্যই শ্বশুর বাড়ির লোকজন রিপু আক্তারকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। তাঁরা এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিবেন বলে জানা গেছে।

তবে বিষয়টি অস্বীকার করে নিহত রিপু আক্তারের শ্বশুর মোহাম্মদ জামাল বলেন, “আমার মেয়ে অসুস্থ থাকায় সকালে আমি আর আমার স্ত্রী মেয়ের শ্বশুর বাড়ি যায়। ঘরে আমার পুত্রবধূ একা ছিলো। এসে শুনতে পাই তাকে পাওয়া যাচ্ছে না। পরে শুনতে পাই আধুরপাড়া পুকুরে তার লাশ পাওয়া গেছে। তাকে আমরা নির্যাতন করতাম, বিষয়টা সঠিক নয়”।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চন্দ্রঘোনা-কদমতলীর ইউপি সদস্য (৩নং ওয়ার্ড) মোজাম্মেল হক জানান, “তখন আমি সেলুনে ছিলাম। সকালে এ বিষয়ে স্থানীয় একজন আমাকে কল দিয়ে বলেছে যে, স্থানীয় কয়েকজন সালেহ আহম্মদ শাহ মাজারের পুকুরের দিক থেকে মহিলার চিৎকার শুনতে পেলে সেখানে গিয়ে দেখে এক জোড়া স্যান্ডেল ও চল্লিশ টাকা পানিতে ভাসছে। তখন আমি জাতীয় পরিসেবা ‘৯৯৯’ এ কল দিয়ে ফায়ার সার্ভিসকে খবর দিই। ফায়ার সার্ভিসের সাথে আমিও ঘটনাস্থলে গিয়েছি। ফায়ার সার্ভিসের কর্মীরা পুকুর থেকে রিপু আক্তারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। এছাড়া ঘটনার পর রাঙ্গুনিয়া থানার ওসি ও এএসপি হুমায়ুন স্যারসহ আমরা সবাই রিপু আক্তারের শ্বশুর বাড়িতে গিয়েছি। রিপু আক্তার অন্তঃসত্ত্বা ও অসুস্থ ছিল, সেখানে তাঁরা আমাদেরকে চিকিৎসাপত্র দেখিয়েছেন”।

জানতে চাইলে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। সেখান থেকে রিপু আক্তারকে উদ্ধার করে সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এছাড়াও লাশ থানায় হস্তান্তর করা হয়েছে”।

এই ব্যাপারে রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার মজুমদার বলেন, “খবর পেয়ে আমরা হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন সংগ্রহ করেছি। এই ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম সুলতানা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের কৈয়া গ্রামে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...