শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

৩০০ আস‌নেই নির্বাচন করব: কাদের সিদ্দিকী

চট্টগ্রাম নিউজ ডটকম

কৃষক শ্রমিক জনতা লীগ ৩০০ আসনেই নির্বাচন করবে বলে জানিয়েছেন দলটির সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

শুক্রবার (১৭ ন‌ভেম্বর) সকালে টাঙ্গাইলে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে তার মাজা‌রে পুষ্পস্তবক অর্পণ সাংবাদিকদের তি‌নি এ কথা জানান।

কাদের সিদ্দিকী বলেন, আমরা হয়তো ৩০০ আস‌নে পু‌রোপু‌রি প্রার্থী না-ও দি‌তে পা‌রি, তবে অসংখ্য আস‌নে প্রার্থী দেব। এ ছাড়া অন্য দ‌লের লোকজন‌কেও আমা‌দের গামছা মার্কা উপহার দেব।

তিনি বলেন, আওয়ামী লী‌গের সঙ্গে জোট কর‌লে নির্বাচন কর‌বে কার সঙ্গে। বিএন‌পি নির্বাচ‌নে নাই, জাতীয় পা‌র্টিও টানাটা‌নি কর‌ছে। আমরা আওয়ামী লী‌গের সঙ্গে য‌দি জোট ক‌রি মানুষ ভোট দে‌বে কা‌কে? মানু‌ষের ভোট দেওয়ার জায়গা থাক‌বে না।

বিএনপির সমালোচনা করে কাদের সিদ্দিকী বলেন, বিএনপিতে মুসলমান আছে কি না জানি না। বিএন‌পি ভো‌টে দাঁড়া‌লেও যুক্তরাষ্ট্রের সমর্থন নেওয়ায় তাদেরকে মুসলমানরা ভোট দেওয়া উচিত না।

তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের এতো দৌড়াদৌড়ি ভালো না। এটা তার দেশ না, এটা আমা‌দের দেশ। দেশে কি আর কোনো দল নাই? তিনি মাত্র তিনটি দলকে চিঠি দিয়ে দেশকে ভাগ করে দিয়েছেন, গর্হিত কাজ করেছেন।

তিনি দেশের সংবিধান অনুযায়ী জঘন্য অপরাধ করেছেন। এজন্য তাকে আইনের আওতায় আনা যেতে পারে।

কাদের সিদ্দিকী ব‌লেন, তফসিল ঘোষণা হওয়ায় অনেকেই খুশি না, আমিও খুশি না। কিন্তু তারপরও বলব, একটি গণতান্ত্রিক দেশে ৫ বছর পরপর অবাধ সুষ্ঠু ও নিরেপেক্ষ নির্বাচন হওয়া দরকার। এবার যদি ২০১৮ সালের মতো নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগই বেশি ক্ষতিগ্রস্ত হবে।

এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের জেলা উপজেলাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা...

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

আরও পড়ুন

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি মার্কিন বিনিয়োগকারীদের সরকারি সহায়তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার...

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...