শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

‘পিটার হাস কোথায় গেছেন সরকার জানে’

চট্টগ্রাম নিউজ ডটকম

হঠাৎ করেই স্ত্রীকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে ঢাকা ছেড়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তিনি কোথায় গেছেন এ নিয়ে নানারকম তথ্য ঘুরপাক খাচ্ছে।

কেউ কেউ বলছেন তিনি শ্রীলঙ্কার কলম্বো গেছেন, আবার কিছু গণমাধ্যম বলছে তিনি ওয়াশিংটন যাচ্ছেন। তবে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন বলেন, পিটার হাস কোথায় গেছেন সরকার সেটি জানে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সেহেলী সাবরিন বলেন, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস কোথায় গেছেন, সেটা অবগত সরকার। তবে কোথায় গেছেন, সেটা প্রকাশ করা হবে না।

তিনি বলেন, বাংলাদেশে অবস্থানরত বিদেশি রাষ্ট্রদূতরা কোনো স্টেশন ত্যাগ করলে জানিয়ে যান। কূটনৈতিক পত্রের মাধ্যমে আমাদের জানান। আবার আমাদের রাষ্ট্রদূতরাও যখন স্টেশন ত্যাগ করেন, হোস্ট কান্ট্রিকে জানিয়ে যান।

এদিকে, কী কারণে হঠাৎ পিটার হাস ঢাকা ত্যাগ করছেন সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।

এর আগে, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দিন (১৫ নভেম্বর) সকালে নির্বাচন নিয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সেখানে তিনি বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন কথা উল্লেখ করেন।

চলমান রাজনৈতিক অস্থিরতা পরিহার করে শর্তহীন একটি সংলাপের ওপরও জোর দেন মার্কিন এই রাষ্ট্রদূত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা...

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

আরও পড়ুন

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি মার্কিন বিনিয়োগকারীদের সরকারি সহায়তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার...

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...