শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে জনগণ উন্নয়নের প্রতীক নৌকায় গণরায় দিবে: বাবর

নিজস্ব প্রতিবেদক

আগামী ৭ জানুয়ারি বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দিন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের নেতৃত্ব আনন্দ মিছিল।

আজ বুধবার ১৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭ টার সময় নন্দনকানন থেকে আনন্দ মিছিল শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সম্মুখে বক্তব্যে হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রার সাথে তাল মিলিয়ে সংবিধান সমুন্নত রাখতে যথাসময়ে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণাও দেশ এগিয়ে যাওয়ার অনন্য দৃষ্টান্ত।

শক্তিশালী নির্বাচন কমিশন আছে বলেই এটি সম্ভব হয়েছে। তাই আমরা এই ঘোষিত তফসিল কে স্বাগত জানাই এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই।

এসময় তিনি আরো বলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজকের দিনে দেশকে এক অনন্য উচ্চতায় নিয়েগেছেন বলেই সবকিছু মসৃণ গতিতে এগিয়ে যাচ্ছে।

তাই জনগণের আস্থা শেখ হাসিনা সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মানের প্রতীক নৌকায়।আগামী ২৪জানুয়ারীর নির্বাচনে শেখ হাসিনা সরকারই নিরংকুশ বিজয় লাভ করবে।

আনন্দ মিছিল শেষে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চট্টগ্রামে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।

বঙ্গবন্ধু টানেল, মেয়র মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়ে, চট্টগ্রাম থেকে কক্সবাজার রেললাইন সহ চট্টগ্রামে সর্বত্র উন্নয়ন করেছন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।আগামী নির্বাচনে চট্টগ্রামের ১৬ টি আসন চট্টগ্রামবাসী জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিবে।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা শিবু প্রসাদ চৌধুরী, সেলিম উদ্দিন জয়, নুরুল আজিম রনি, মোরশেদুল আলম, মোঃ দেলোয়ার, হোসাইন আহমেদ রুবেল, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, সহ-সভাপতি, মনিরুল ইসলাম, মহসিন কলেজ কলেজ ছাত্র লীগ নেতা মায়মুন উদ্দীন মামুন, শেখ তৌহিদ আরদিন, জুবায়ের আলম আশিক, শুভ দত্ত. মোঃ রুবেল, ইসমাইল সাকিব. ইয়াসির আরাফাত রিকু প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে পাঁচ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারির একটি জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের গ্যাস...

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা...

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

আরও পড়ুন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছুটির দিনে নূন্যতম নিরাপত্তামূলক ব্যবস্থা ও ‘সেফটি টিম’...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে পাঁচ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারির একটি জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের গ্যাস সিলিন্ডারের বিষক্রিয়ায় পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে ভাটিয়ারি ইউনিয়নের স্টেশন রোড...

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি মার্কিন বিনিয়োগকারীদের সরকারি সহায়তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার...

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...