শুক্রবার, ১৫ মে ২০২৬

বঙ্গবন্ধু টানেলে কার রেসিং : গ্রেপ্তার দুই, পাঁচ গাড়ি জব্দ

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে প্রাইভেটকার নিয়ে ভয়ঙ্কর কার রেসিংয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার ও পাঁচটি গাড়ি জব্দ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৯ নভেম্বর) বিকেল তিনটার দিকে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও গাড়িগুলো জব্দ করা হয়।

বৃহস্পতিবার রাত ৯টায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির হোসেন।

গ্রেফতারকৃতরা হলেন – চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন আলকরণ এলাকার আনসারুল হকের ছেলে মো. মোঃ আশারাফুল হক (৩৫) এবং বাকলিয়া তুলাতুলি এলাকার মৃত হাজী সোলায়মান সওদাগরের ছেলে মোঃ এমরান উদ্দিন(২৪)।

জব্দকরা পাঁচ প্রাইভেট কারগুলো হচ্ছে চট্টমেট্রো-গ-১২-৯০৪৩,ঢাকামেট্রো-খ-১১-৮৯৩৫,ঢাকামেট্রো-খ-১২-১৮১৪,চট্টমেট্রো-গ-১৩-৩৫৭৩, এবং চট্টমেট্রো-গ-১৪-২২৫৪। এ ঘটনায় বাকি পাঁচজন আসামি আদালত থেকে জামিন নিয়েছেন বলে জানা গেছে।

ওসি জহির হোসেন বলেন, বঙ্গবন্ধু টানেলে কার রেসিংয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার ও পাঁচটি গাড়ি জব্দ করা হয়েছে। বাকি পাঁচজন আসামি জামিনে আছেন। এবং বাকি দুটি গাড়ি জব্দের জন্য চেষ্টা চলছে।

উল্লেখ, গত ২৮ অক্টোবর দেশের মেগা প্রকল্প টানেলটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন (২৯ অক্টোবর) সকাল ৬টা থেকে এটি জনসাধারণের যানচলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

এদিন মধ্যরাতে হঠাৎ দামি স্পোর্টস কার নিয়ে রেসে মেতে ওঠেন একদল উঠতি বয়সী ছেলে। টানেলের আনোয়ারা প্রান্তে গাড়িগুলোকে কসরত করতে দেখা যায়। পরে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এরপর গত ১ নভেম্বর টানেল কর্তৃপক্ষ সড়ক পরিবহন আইনে কর্ণফুলী থানায় একটি মামলা দায়ের করে। যার মামলা নম্বর – ০২।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে...

ঈদগাঁওতে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দু’জনকে আটক

কক্সবাজার ঈদগাঁওতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ দু'জনকে গ্রেফতার...

চট্টগ্রামে কুড়া-ভুষি মিশিয়ে তৈরি করা হচ্ছিল ফুচকা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির দায়ে তিনটি...

শনিবার খোলা রেখে ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি-বেসরকারি সব অফিসের জন্য...

ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট শুরু কাল

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে...

আরও পড়ুন

চট্টগ্রামে কুড়া-ভুষি মিশিয়ে তৈরি করা হচ্ছিল ফুচকা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির দায়ে তিনটি ফুচকা কারখানাকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।আজ বৃহস্পতিবার...

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে নিজেদের গাড়ির ভেতর থেকে। ধারণা করা হচ্ছে, ওমানের মেলাদ্দা নামক এলাকায় গতকাল বুধবার ওমানের স্থানীয়...

চকরিয়ায় মসজিদ সংলগ্ন কক্ষ থেকে ইমামের মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় এক মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মসজিদসংলগ্ন নিজের থাকার কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায়...

রৌফাবাদে দুর্বৃত্তদের গুলিতে আহত শিশু রেশমীকে বাঁচানো গেল না

চট্টগ্রামের বায়েজিদ থানাধনি রৌফাবাদে সন্ত্রাসীদের গুলিতে আহত রেশমী আক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আজ বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে...