শনিবার, ১৫ আগস্ট ২০২৬

কলাবুনিয়ায় নেই কোনো স্কুল, পড়তে যেতে হয় দূর কোন গ্রামে

ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি

কলাবুনিয়া পাড়ার মেয়ে  উম্রাচিং মারমা। এই বছর কাপ্তাই কর্ণফুলী সরকারি  কলেজ হতে তিনি  এইচএসসি পরীক্ষা দিল। চিৎমরম হাই স্কুল হতে মাধ্যমিক  এবং চিৎমরম সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে  প্রাথমিক বিদ্যালয় সম্পন্ন করেছিলেন। 

চিংসাংমা মারমাও একই পাড়ার মেয়ে। কাপ্তাই প্রজেক্ট এলাকার চৌধুরী ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে তিনি প্রাথমিক ,কাপ্তাই  শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় হতে উচ্চ মাধ্যমিক পাস করে তিনিও কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজ হতে চলতি বছরে এইচএসসি পরীক্ষা দিল।

আর কাপ্তাই প্রজেক্ট এলাকার শিশু নিকেতন স্কুলে নবম শ্রেণীতে  পড়ছেন একই পাড়ার মেয়ে মিলিপুু মারমা।  তিনিও কাপ্তাই প্রজেক্ট এলাকার  চৌধুরী ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে প্রাথমিক শিক্ষা সমাপন করেছেন।

তাঁরা সকলেই  রাঙামাটির কাপ্তাই উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ডের কলাবুনিয়া গ্রামের  বাসিন্দা । কিন্তু তাদের এই গ্রামে নেই কোন প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়। শুধুমাত্র পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের আওতায় নির্মিত একটি পাড়া কেন্দ্রে তাঁরা প্রাক প্রাথমিক শিক্ষা গ্রহণ করে থাকে। এরপর প্রাথমিক স্থর হতে তাদেরকে যেতে হয় কাপ্তাই প্রজেক্ট এলাকার কোন বিদ্যালয়  বা কাপ্তাই উচ্চ বিদ্যালয় বা চিৎমরম এলাকার কোন প্রাথমিক বিদ্যালয়ে। আর যাদের সামথ্য আছে তারা জেলা শহরে গিয়ে পড়াশোনা করেন।  আবার এসব স্কুলে যেতে হলে কাউকে কর্ণফুলী নদী পাড় হয়ে কিংবা ঘন্টার উপর পায়ে হেঁটে বিদ্যালয়ে পৌঁছাতে হয়। আবার শুষ্ক মৌসুমে নদীতে পানি না থাকলে স্কুল যাওয়া বন্ধ হয়ে যায়।

গত ৭ নভেম্বর মঙ্গলবার এই প্রতিবেদক যান এই পাড়ায়। লুসাই কন্যা কর্ণফুলী নদীর কোল ঘেঁষে অবস্থিত অনিন্দ্য সুন্দর এই গ্রাম। প্রায় ৩৫ টি মারমা পরিবারের বসবাস এই পাড়ায়। এসময় পাড়া কেন্দ্রের পাশে কথা হয় উম্রাচিং মারমা, চিংসাংমা মারমা, মিলিপ্রু মারমা সহ অনেকের সাথে।  তাঁরা সকলেই বলেন, এই পাড়া কেন্দ্রে প্রাক প্রাথমিক শিক্ষা সমাপন করার পর আমাদেরকে যেতে হয় বিভিন্ন এলাকায়। যেখানে আমরা প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা গ্রহণ করি। তবে যখন অন্যত্র ক্লাস ওয়ানে ভর্তি হয়, তখন আমরা অনেক ছোট। তখন এই কর্ণফুলী নদী পাড় হয়ে যেতে ভয় লাগে। আমাদের মা বাবারা জুমে কাজ করে তাই অন্য অভিভাবকদের মতো তাঁরা আমাদেরকে স্কুলে নিয়ে যেতে পারে না। অন্তত  পক্ষে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় হওয়া দরকার এই গ্রামে। যাতে করে আমাদের দু:খ লাগব হয়।

এসময় দেখা হয় এলাকার কারবারি অংহ্লাচিং মারমার সাথে। তিনি বলেন, আমাদের ছেলে মেয়েরা কি পরিমান কষ্ট করে অন্যত্র পড়াশোনা করতে যায়, তা না দেখলে কেউ বিশ্বাস করবে না। ছোট ছোট শিশুরা ঝুঁকি নিয়ে নদী পাড় হয়ে কাপ্তাই প্রজেক্ট এলাকায় পড়তে যায়। নদীতে পানি বেড়ে গেলে কিংবা উজান হতে নেমে আসা পাহাড়ী ঢলে নদীর স্রোতধারা বেড়ে গেলে ঝুঁকি নিয়ে তাদেরকে স্কুলে যেতে হয়। আমরা সরকারের কাছে এই গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের আকুল আবেদন জানাই।

৩ নং চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী বলেন, আমাদের চিৎমরম ইউনিয়ন পরিষদ হতে এই গ্রামটি অনেক দূরে।  শিক্ষা বিস্তারের জন্য এই গ্রামে নেই কোন স্কুল। শুধু মাত্র পাড়া কেন্দ্রে শিশুরা প্রাক প্রাথমিক শিক্ষা নিয়ে থাকে।  এই এলাকায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন হওয়া জরুরী।

কাপ্তাই উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্য বলেন, সরকার প্রতিটি বিদ্যালয়বিহীন এলাকায় বিদ্যালয় করতে আগ্রহী। প্রথম পর্যায়ে সারা বাংলাদেশে ১৫ শত প্রাথমিক বিদ্যালয় স্থাপনের শেষে নতুন করে আরোও ১ হাজারটি বিদ্যালয় স্থাপনের কাজ শুরু করেছে। কিন্তু  সরকারের অন্যতম শর্ত হলো নূন্যতম ৩৩ শতক জমি সরকারের অনুকূলে রেজিষ্ট্রিকৃত হতে হবে। যদি এই এলাকায়  প্রয়োজনীয় জমি পাওয়া যায় তাহলে সরকার প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

আরও পড়ুন

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে তীব্র গ্যাসসংকট। গ্যাসের জন্য ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। উপজেলার...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...